Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আগামী বছর থেকে বন্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: April 20, 2019 | 1:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে আগামী বছর থেকে বন্ধ হয়ে যাচ্ছে প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে অর্থের বিনিময়ে কাগজের ব্যাগের ব্যবহার চালুর কথা বলা হচ্ছে।
নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য ব্র্যাড লেন্ডার এবং মার্গার চিন ঘোষণা দিয়েছেন, এম্পায়ার স্টেট আগামী বছরের মার্চে প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ আইন কার্যকর করলে তারা ৫ সেন্টের বিনিময়ে কাগজের ব্যাগের ব্যবহার সংশ্লিষ্ট আইন প্রবর্তন করবেন।
সম্প্রতি উপনীত হওয়া স্টেট বাজেট এগ্রিমেন্টের অংশ হিসেবে মিউনিসিপালিটিগুলো পেপার ব্যাগের উপর করারোপের অধিকার রয়েছে এবং আদায়কৃত অর্থ প্রতিটি ডিস্ট্রিক্টের স্টেট এনভায়রনমেন্টাল প্রটেকশন ফান্ড (পরিবেশ সংরক্ষণ তহবিল) এবং ডিসক্রিশনারী তহবিলে যাবে।
৬ বছর আগে প্লাস্টিক ব্যাগ বন্ধের দাবিতে অনুরূপ বিলের উপত্থাক ল্যান্ডার বলেন, কাগজের থলের উপর আরোপিত ফী ক্রেতাসাধারণের দীর্ঘকালীন অভ্যাস পরিবর্তন এবং নতুন অভ্যাস গঠনে বিশেষ ভূমিকা রাখবে। ল্যান্ডারস এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা শুধুমাত্র প্লাস্টিক ব্যাগের ব্যবহারকে নির্বাসনে পাঠাতে চাচ্ছি না, সিঙ্গেল-ইউজ (মাত্র একবার ব্যবহার উপযোগী) ব্যাগকেও একই সাথে বিদায় দিতে চাই।
প্লাস্টিক ব্যাগের চেয়ে পেপার ব্যাগকে অধিকতর সহজে রিসাইকেল করা গেলেও ল্যান্ডা বলেন, পেপার ব্যাগের বৃহত্তর অংশ মাটিভরাটে নিঃশেষ হয়ে যাবে এবং এজন্য স্যানিটেশন বাবত সিটিকে ১২ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করতে হবে। নতুন আইনটি ফী থেকে প্রাপ্ত মোট রাজস্বের ২ সেন্ট হিসেবে সর্বসাধারণের পুনঃব্যবহার উপযোগী ব্যাগের ব্যয় পরিশোধে ব্যবহার করবে।
এদিকে নিউইয়র্ক লীগ অব কনজারভেশন ভোটারসের মত এনভায়রনমেন্টাল গ্রুপগুলোর পক্ষ থেকে বলা হয়, প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধের পাশাপাশি আদায়কৃত ফী থেকে ডিসপোজ্যাবল (পচনশীল) ব্যাগের পেছনে কি পরিমাণ অর্থ ব্যয় হয় নিউইয়র্কবাসী তা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারবে।
নিউইয়র্ক লীগ অব কনজারভেশন ভোটারসের প্রেসিডেন্ট জুলি টাইগে বলেন, আমাদের প্রত্যেকেরই সাথে করে থলে নিয়ে আসার অভ্যাস গঠন করা উচিত। স্যানিটেশন কমিটির চেয়ারম্যান কাউন্সিলম্যান অ্যান্টোনিয়োসহ বেশ কিছু সংখ্যক কাউন্সিল সদস্য বিলটির প্রতি সমর্থন করেন।
অ্যান্টোনিয়ো বলেন, আমরা পরিবেশের উন্নয়ন সাধনে অব্যাহতভাবে এগুচ্ছি তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এদিকে অপর এক সংবাদ সম্মেলনে মেয়র বিল ডি ব্লাসিয়ো বলেন যে তিনি বিলটি দেখতে পান নি। তবে পুনঃব্যবহার উপযোগী ব্যাগের জন্য ফী থেকে অর্থ ব্যয়ের ধারণার সাথে একাত্মতা প্রকাশ করেন তিনি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV