Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত বাংলাদেশ সোসাইটির, ৩০ অক্টোবর শুনানি

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: October 20, 2018 | 10:43 AM

https://www.facebook.com/USANewsNY/videos/339294296618442/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আদালতের নির্দেশে বাংলাদেশ সোসাইটি ইনকের ২১ অক্টোবর রোববার অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচন গত ১৮ অক্টোবর বৃহস্পতিবার স্থগিত করে দেন কুইন্স সুপ্রিম কোর্টের মাননীয় জজ জেনিস এ টেইলর। নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ‘নয়ন-আলী’ প্যানেলের দু’সদস্য প্রার্থী আলী আকবর ও জেড আর চৌধুরী এবং সোসাইটির সদস্য শরিফুল ইসলামের সোসাইটির বিরুদ্ধে দায়ের করা মামলায় কোর্ট এ আদেশ প্রদান করেন। এরপর এই আদেশের বিরুদ্ধে ১৯ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সোসাইটি ইনক এবং বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতে মোশন হলেও নির্বাচনী কার্যক্রম স্থগিতের পূর্বের আদেশ বহাল রেখে আগামী ৩০ অক্টোবর শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আদালত। আদালতের এই আদেশের পরই রোববারের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন।
বাংলাদেশ সোসাইটির বর্তমান কার্যকরী পরিষদ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আদালতের স্থগিতাদেশের বিষয়টি সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। নিউইয়র্ক সিটির হুইটনি অ্যাভিনিউর বাংলাদেশ সোসাইটির নিজম্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কামাল আহমেদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান জামাল আহমেদ জনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আবদুল হাকিম, রুহুল আমিন সরকার, কায়সারুজ্জামান কয়েস ও খোকন মোশারফ, ট্রাষ্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বুরহান, কার্যকরী পরিষদের সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, সহ সাধারণ সম্পাদক সৈয়দ এমকে জামান, সমাজ কল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রিজু, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোঃ নওশেদ হোসেন, সাহিত্য সম্পাদক নাসির উদ্দীন আহমদ, কার্যকরী সদস্য মোহাম্মদ আজাদ বাকির, মোহাম্মদ সাদি মিন্টু, আবুল কাসেম চৌধুরী, ফারহানা চৌধুরী প্রমুখ।

 
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ বলেন, বাংলাদেশ সোসাইটির তিনজন সদস্যের দায়ের করা মামলায় আদালত ২১ অক্টোবরের নির্বাচন স্থগিত করেছেন। সোসাইটির পক্ষ থেকে এ ব্যাপারে শুক্রবার মোশনও করা হলেও আদালত আগামী ৩০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এদিন শুনানি শেষে আদালতের পরবর্তী নির্দেশের ওপর ভিত্তি করে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
নির্বাচন নিয়ে উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যা করে নির্বাচন কমিশনের চেয়ারম্যান জামাল আহমেদ জনি বলেন, আদালতের নির্দেশের বাইরে নির্বাচন কমিশনের যাওয়ার সুযোগ নেই। আগামী ৩০ অক্টোবর শুনানির পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে। তিনি বাংলাদেশ সোসাইটির সকল ভোটার, প্রার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, আদালতের নির্দেশ মোতাবেক ২১ অক্টোবর রোববারের নির্বাচন স্থগিত ঘোষণা করা হলো।
জামাল আহমেদ জনি বলেন, আদালতের নির্দেশে এ নির্বাচন স্থগিত হওয়ায় ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ সোসাইটি। বিশেষ করে ভোটকেন্দ্র বুকিং, ভোটিং মেশিন, মিডিয়ার বিজ্ঞাপন ইত্যাদি বাবদ অনেক ব্যয় হয়ে গেছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে প্রায় ৬০ হাজার ডলার খরচ হয়ে গেছে। নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থীরাও বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
আদালতের এই স্থগিতাদেশ বিষয়ে বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার জামাল ইউ আহমেদ ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, তাঁরা গত ১৯ অক্টোবর শুক্রবার নন-প্রফিট সংগঠন হিসাবে বাংলাদেশ সোসাইটির নির্বাচনী কার্যক্রম স্থগিতাদেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে কোর্টে আরজি জানিয়েছিলেন। নির্বাচন স্থগিত হলে বাংলাদেশ সোসাইটি এবং প্রার্থীরা কী ধরণের সঙ্কটে পড়বে তা উপস্থাপন করেছিলেন। কিন্তু মাননীয় কোর্ট আগামী ৩০ অক্টোবর শুনানির পর এ ব্যাপারে সিদ্ধান্ত জানানোর কথা বলে ইতোপূর্বে দেয়া নির্বাচনী কার্যক্রম স্থগিতাদেশের আদেশই বহাল রাখেন।
এ আপিল শুনানীর সময় বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার জামাল ইউ আহমেদ ও কমিশনার আনোয়ার হোসেন এবং বাংলাদেশ সোসাইটির পক্ষে কর্মকর্তা রিজু মোহাম্মদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাতিল হওয়া ‘নয়ন-আলী’ প্যানেলের দু’সদস্য প্রার্থী আলী আকবর ও জেড আর চৌধুরী এবং সোসাইটির সদস্য শরিফুল ইসলাম নিউইয়র্ক ষ্টেট সুপ্রীম কোর্টে সোসাইটির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় বাংলাদেশ সোসাইটি ইনক এবং বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচন কমিশনকে। মামলার ডকেট নম্বর ০০০৭৮০৭/২০১৮। আদালত পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রদান করে বাংলাদেশ সোসাইটি ইনককে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব দেওয়ার জন্য সময় নির্ধারণ করে দেন। এ মামলার পরবর্তী তারিখ আগামী ৩০ অক্টোবর।
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটি আসন্ন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে আদালতে আরেকটি মামলা দায়ের করেন সোসাইটির সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরী। মামলার আরজিতে তিনি সোসাইটির ভোটার তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণের বিষয়ে নানা অভিযোগ উত্থাপন করে আদালতের হস্তক্ষেপ কামনা করেন। কুইন্স কাউন্টি আদালতে দায়ের করা মামলায় ওসমান চৌধুরী বাংলাদেশ সোসাইটি ইনককে বিবাদী করেন। তিনি সোসাইটির নানা অনিয়ম ও ভোট গ্রহণের নিয়মকানুন উল্লেখ করে নির্বাচনের ওপর আদালতের নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। মামলার ডকেট নম্বর ০০০৭৮৫০/২০১৮। ২০ দিন সময় দিয়ে সোসাইটিকে জবাব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলার পরবর্তী তারিখও আগামী ৩০ অক্টোবর।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশ সোসাইটি ইনক’র এ নির্বাচনে কার্যকরী পরিষদের ১৯টি পদে ‘নয়ন-আলী’ প্যানেল থেকে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেও পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে দু’সদস্য প্রার্থী আলী আকবর ও জেড আর চৌধুরীর মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর না থাকায় তাদের মনোয়নপত্র বাতিল করে দেয়া হয়। নির্বাচন কমিশনের চুড়ান্ত প্রার্থী তালিকায় ‘নয়ন-আলী’ প্যানেলের ১৭ জনের নাম প্রকাশিত হয়।
এ নির্বাচনে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।
‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীরা হলেন : সভাপতি আব্দুর রব মিয়া, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মো. আজাদ (বাকির), কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য মোঃ সাদী মিন্টু, ফারহানা চৌধুরী, শাহ মিজান, আবুল বাশার, আক্তার হোসেন বাবুল ও সুশান্ত দত্ত।
এ নির্বাচনে সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে ‘রব-রুহুল’ প্যানেল থেকে ১৯ জন ও ‘নয়ন-আলী’ প্যানেল থেকে ১৭জন এবং সভাপতি পদে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমেন (সোহেল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৩ বছরের পুরনো বাংলাদেশ সোসাইটির নির্বাচনে এবারই প্রথম রেকর্ড সংখ্যক প্রবাসীকে মাথাপিছু ২০ ডলারের বিনিময়ে তালিকাভুক্ত করা হয় ভোটার হিসেবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৫১৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV