Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আহম্মদ হোসেন ১৬ ড্রিম ফাউন্ডেশনের স্কুল সাপ্লাই বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: August 28, 2017 | 5:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বিগত দুই বছরের মতো চলতি বছরও শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করেছে আহম্মদ হোসেন ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক। এ উপলক্ষ্যে গত ২৩ আগষ্ট বুধবার বিকেলে কুইন্সের পার্সন্স বুলেভার্ডস্থ ফুলতলী ইসলামিক সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষা বছরের ৫৬জন শিক্ষার্থীর মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করা হয় বলে সংগঠন সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র।
ফুলতলী ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব আল্লামা সৈয়দ সাজেদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহমদ হোসেন ১৬ ড্রিম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আলী হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই তুলে দেন বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা আজহারুল হক মিলন, মুক্তিযোদ্ধা কাজী শফিকুল হক জুয়েল, সোসাইটির সাবেক স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক একে এম নূরুল হক, ফুলতলী ইসলামিক সেন্টার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আহমদ হোসেন ১৬ ড্রিম ফাউন্ডেশন-এর এই মহৎ কাজের প্রশংসা এবং সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করেন। উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই নতুন শিক্ষা বছরে শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মানিত করে ইতিমধ্যেই প্রশংসা অর্জন করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV