Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: September 21, 2022 | 10:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে অনলাইন একটিভিসট ও গণমাধ্যমকর্মীদের প্রথম সংগঠন ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে । গত ২০ সেপ্টেম্বর মংগলবার নিউইয়র্কের ব্রঙ্কসে ফেরি পয়েনট পার্কে দুপুর ২ টা থেকে ৬ টা পর্যন্ত প্রাণবন্ত এই বনভোজন চলে। এতে সংগঠনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড মেম্বার ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মনজুর চৌধুরী জগলু, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সহ সভাপতি আবদুল আহাদ চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুল মজুমদার, মোহাম্মদ অলি আহমদ, মোজাফফর হোসেন, দারুল আহনাফ নিউইয়র্কের প্রিন্সিপাল মাওলানা হামিদুর রহমান আশরাফ, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট মাওলানা রশিদ জামিল, সংগীতশিল্পী ও কমিউনিটি একটিভিষ্ট জাকির আহমদ, অনলাইন একটিভিষ্ট নাহিদ ও দেলোয়ার প্রমুখ।
শুরুতে বনভোজন উদ্বোধন করেন কমিউনিটি বোর্ড মেম্বার মনজুর চৌধুরী জগলু। দৈনিক ইনকিলাব স্টাফ রিপোর্টার, বাংলানিউজইউএসডটকমের প্রকাশক-সিইও, ক্লাব সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ আদনানের পরিচালনায় আলোচনা চক্রে সভাপতিত্ব করেন বনভোজন আয়োজন কমিটির আহবায়ক, দৃকনিউজ২৪ডটকম সম্পাদক আবু সাদেক রনি। পুরো অনুষ্ঠানে বনভোজনে সার্বিক সহযোগিতা করেছে আল আকসা রেস্টুরেন্ট ও সংগঠনের সহ সভাপতি গ্লোবালভিউ২৪ডটকমের মাছুম আহমেদ, সাধারন সম্পাদক টাইমস২৪ডটনেটের সোহেল হোসাইন, আয়োজন কমিটির সেক্রেটারি মোহাম্মদ রহমান টিটু, প্রধান সমন্বয়কারি এম হারুন মিয়া, সিলেটেরসময়ডটকম সম্পাদক ও ক্লাব সহ সভাপতি মেহেদী কাবুল, বৈরাগিবাজারডটকম সম্পাদক কামরুল হাসান মুন্না, সাংবাদিক জাবেদ আহমেদ, ২৪টুডেনিউজডটকম সম্পাদক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, ইউএসবিডিনিউজ২৪ডটকম সম্পাদক জোবায়ের জাবেদ, মিশিগাননিউজ২৪ডটকম সম্পাদক মাহমুদুল হক লিটু, বাফোলোনিউজ২৪ডটকম সম্পাদক আবু জাহাংগীর প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ