নিউইয়র্কে দুর্লভপুর ইউনাইটেড ক্লাব’র অনন্য সম্প্রীতির আন্তর্জাতিক মিলনমেলা : গ্রামের ঈদগাহ, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষাবৃত্তিসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে সংগঠনটি
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে অনন্য সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের
ব্যতিক্রমী সংগঠন ইউনাইটেড ক্লাব’র বার্ষিক বনভোজন ও আন্তর্জাতিক মিলনমেলা। গত ১৭ জুলাই সোমবার অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, যুক্তরাজ্য ও কানাডায় বসবাসরত মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর গ্রামের নারী-পুরুষ-শিশু-
কিশোররা দিনভর প্রাকৃতিক সোৗন্দর্যমন্ডিত ফ্লাশিংয়ের মেডো পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দে মেতে ওঠেন। বিশ্বব্যাপি ছড়িয়ে-ছিটিয়ে থাকা দুর্লভপুর গ্রামবাসীর সংগঠন ইউনাইটেড ক্লাব’র বর্ণাঢ্য এ আয়োজনে যোগ দেন মৌলভীবাজার জেলা কমিউনিটি নের্তৃবৃন্দসহ দুর্লভপুর গ্রামের বিপুল সংখ্যক প্রবাসী। আনন্দ-উচ্ছ্বাসে ভরা এই বনভোজন পরিনত হয় দুর্লভপুর প্রবাসীদের মিলন মেলায়।
আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী দুর্লভপুরবাসী এ বনভোজনে অংশ নেন। এদিন সকাল থেকেই প্রবাসীরা দলে দলে সমবেত হন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বনভোজন স্থলে এসে। এ সময় নিজ নিজ পরিবারের সদস্যদের পরিচয়
করিয়ে দেন তারা। দীর্ঘদিন পর দুর্লভপুরপ্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন খোশ গল্পে। করেন স্মৃতিচারণ। ঘুরে ঘুরে উপভোগ
করেন প্রাকৃতিক সৌন্দর্য। যেন দীর্ঘদিন এমনই মাহেন্দ্রক্ষণের প্রতিক্ষায় ছিলেন তারা। বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন খেলাধূলার। পুরুষ-মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে আয়োজন করা হয় বনভোজনের অন্যতম
আকর্ষণ র্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসাবে ছিল নানান মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
জুয়েল খান ও সাজ্জাদুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুর্লভপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব সফিকুর রহমান, আবদুর রহিম খান, কয়েস আহমদ ও এনামুল হক জমশেদ। অন্যদের মধ্যে দুর্লভপুর গ্রামের লন্ডন প্রবাসী
সাজ্জাদুর রহমান খান, কানাডা প্রবাসী মহিম আহমেদ, মহসিন আহমেদ, শাহিন আহমেদ প্রমুখ স্বপরিবারে যোগদেন আন্তর্জাতিক এ মিলনমেলায়।
বিপুল সংখ্যক দুর্লভপুরবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রবাসী দুর্লভপুরবাসীসহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে আয়োজকরা বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই বনভোজন সফল হয়েছে। বনভোজনে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ
কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, একটি বৃহৎ পরিবারের মত সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দুর্লভপুরবাসীর প্রিয় এই সংগঠন। সংগঠনকে আরো এগিয়ে নিতে তারা সকলের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দো’য়া কামনা করেন। তারা দেশে দুর্লভপুরবাসীর কল্যাণে আরো বেশি করে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তারা যার যার অবস্থান থেকে দুর্লভপুর গ্রামের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সম্প্রীতি ও সৌহার্দপুর্ণ পরিবেশের মধ্য দিয়ে আরো এগিয়ে যাবে বিশ্বব্যাপি ছড়িয়ে ছিটিয়ে থাকা দুর্লভপুরবাসীর সেতুবন্ধন রচনার অনন্য প্রয়াস ইউনাইটেড ক্লাব।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত দুর্লভপুর গ্রামবাসীদের নিয়ে ইউনাইটেড ক্লাব আগামীতে আরো ব্যাপকভাবে আয়োজন করবে এমন আন্তর্জাতিক পূনর্মিলনী উৎসবের, জানান আয়োজকরা।
কর্মকর্তারা বলেন, আমাদের প্রধান কাজই হল দুর্লভপুরবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তারা জানান, ইতোমধ্যে তারা প্রবাসীদের অর্থায়নে দুর্লভপুর গ্রামের ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছেন। ইতোমধ্যে তারা বাংলাদেশে
দুর্লভপুর গ্রামকে আদর্শ মডেল গ্রামে পরিণত করেছেন। গ্রামের ঈদগাহ, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, গ্রাম্য সড়কে লাইটিং ব্যবস্থা,
শিক্ষাবৃত্তিসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে প্রায় ৩০ বছরের পুরানো এ সংগঠনটি। বলেন, দুর্লভবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানই তাদের প্রধান লক্ষ।
বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কর্মকর্তরা। আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হবার কথা জানান বিশ্বের বিভিন্ন স্থান থেকে বনভোজনে যোগদানকারীরা।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ