Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এক্সিট ফুটবল লীগ : রকির হ্যাটট্রিকে ব্রঙ্কস স্টার জয়ী, ওজনপার্ক এফসি ও ব্রঙ্কস ইউনাইটেডের খেলাটি ড্র

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: August 11, 2017 | 7:27 PM

তৈয়বুর রহমান, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের এক্সিট ফুটবল লীগ ও টুর্নামেন্ট২০১৭ এর অষ্টম সপ্তাহে গত ৬ আগষ্ট রোববার তিনটি খেলার স্থলে দু’টি খেলা অনুষ্ঠিত হয়। । জ্যাকসন হাইটস ক্লাব ওয়াকওভার লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে অনুষ্ঠিত খেলা দুটির মধ্যে একটি ড্র অপরটিতে ৩১ গোলে ব্রাদার্স এ্যালায়েন্সএর বিরুদ্ধে ব্রঙ্কস স্টার জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। ওজনপার্ক এফসি ও ব্রঙ্কস ইউনাইটেডের মধ্যে অনুষ্ঠিত অপর খেলাটি ১১ গোলে ড্র অনুষ্ঠিত হয়। খেলার সংক্ষিপ্ত বিবরণ: দিনের প্রথম খেলায় ওজনপার্ক এফসি ও ব্রঙ্কস ইউনাইটেড প্রতিদ্বন্দ্বিতা করে। আক্রমন পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই খেলাটি ১–১ গোলে অমিমাংসিত থাকে। খেলার প্রথমার্দে গোল দুটি হয়। খেলার ১৫ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের সিদ্দিক প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১–১)। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ওজনপার্ক এফসি। অপরদিকে জয় ধরে রাখতে শক্ত অবস্থান নেয় ব্রঙ্কস ইউনাইটেড। খেলার ২৪ মিনিটের সময় গোল পরিশোধের সুযোগ পায় ওজনাপার্ক। এই সময় দলের পক্ষে আজু গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১–১)। শেষ পর্যন্ত খেলাটি ১–১ গোলে ড্র এবং উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়।খেলাটী পরিচালনা করেন রেফারী হোসে ও লাইছমেনগাজেকা ও কোনোলা গাজেগা। দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস স্টার ৩–১ গোলে ব্রাদার্স এলায়েন্স–কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলায় বিজয়ী দল ব্রঙ্কস স্টারের মিডফিল্ডার রকি হ্যাট্রিক করার গৌরব অর্জন করে। ম্যাচের ৯ম মিনিটে প্রথম গোলের দেখা পায় ব্রাদার্স এলায়েন্সের সিজার প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১–০)। এর দুই মিনিট পর অর্থাৎ ১১ মিনিটের মাথায় ব্রঙ্কস স্টারের রকি গোল পরিশোধ করেন (১–১)। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রকি। এরপর চলতে থাকে আক্রমণ–পাল্টা আক্রমন। খেলার শেষ পর্যায়ে অর্থাৎ দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটের সময় ব্রঙ্কস স্টারের রকির পেনাল্টি গোলে দল ও নিজের পক্ষে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (২–১)। ফরিদের বাড়ানো বল ধরে আক্রমণে যাওয়া জুয়েলকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এপর্যায়ে খেলা জমে উঠলেও শেষের দিকে গড়াতে থাকে খেলা। কিন্তু ৪৯ মিনিটের সময় দ্রুত ছুটে গিয়ে জুয়েলের বাড়ানো ক্রস আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন রকি। ব্রঙ্কস সংঘবন্ধ আক্রম চালালে দলের পক্ষে রকি তৃতীয় গোল করে তার হ্যাট্রিক পূর্ণ করেন। ব্রঙ্কস স্টার লীগে প্রথম হ্যাটট্রিক করার আনন্দে ভাসেন রকি এই ফরোয়ার্ড।আর রকির হ্যাট্রিক পূর্ণতার মধ্য দিয়ে রেফারী শেষ বাঁশী বাজান। ব্রাদার্স এলায়েন্স গোল রক্ষক চমৎকার গোলকিপিং করেও পরাজয় টেকাতে পারে নাই। খেলা শেষে রকি বলেন আমাদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভাল। সে কারণে ভাল খেলতে পারছি। খেলাটী পরিচালনা করেন রেফারী গাজেকা ও লাইসম্যান কোনোলা গাজেগা ও হোসে। খেলাগুলো চলাকালীন সময় স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপস্হীত ছিলেন উপদেষ্টা মজ্ঞুর আহমেদ চৌধুরী ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান,সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল,যুগ্ন সম্পাদক জুয়েল আহমেদসাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি,কার্যকরী পরিষদ সদস্য তোফায়েল ইসলামআবু তাহের আসাদমোঃ রশিদ রানাইয়াকুত রহমান প্রমুখ মাঠে উপস্থিত ছিলেন।উল্লেখ্যএবারের লীগে ৯টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলোজ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাবব্রঙ্কস ইউনাইটেডআইসাবনিউজার্সী ইউনাইটেডসোনার বাংলাওজনপার্ক এফসিব্রঙ্কস স্টারব্রঙ্কস ওয়ারিয়ার ও ব্রাদার্স অ্যালায়েন্স। আরো উল্লেখ্য২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথমে সকল দলের সমন্বয়ে লীগ এবং লীগের শীর্ষ সর্বোচ্চ পয়েন্ট অর্জণকারী)চার দলের সমন্বয়ে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। আগামী রোববার ১৩ আগষ্ট খেলা হবে তিনটি প্রথম খেলা শুরু হবে দুপুর ৩.৩০ মিনিটে আইসাব এফ সি বনাম সোনার বাংলা, দ্বিতীয় খেলা ৪.৩০ মিনিটে ব্রোন্স ষ্টার বনাম ওজনপার্ক এফসি তৃতীয় ও শেষ খেলা হবে ৫.৩০ মিনিটে ব্রাদার্স এলায়েন্স বনাম নিউজার্সী উইনাইটেডব্রোন্স ইউনাইটেড।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV