Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এক রিয়েল স্টেট ব্রোকারের হামলায় মা ও ছেলে আহত

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: October 15, 2018 | 2:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে এম ইসলাম সামছুল নামের এক রিয়েল স্টেট ব্রোকারের হামলায় মা ও ছেলে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১১ অক্টোবর (বৃহস্প্রতিবার) নিউইয়র্ক ব্রুকলীনের ওজনপার্ক সিটি লাইন এ ঘটনা ঘটে। আহতদের নাম- মোকতারুন্নেসা ইসলাম (৭৫) ও এস কে ইসলাম (৩০)। মোকতারুন্নেসার হাতের আঙ্গুল ও কব্জি মচকে যায়। এছাড়াও এসকে ইসলামের মুখে ব্যথা পান।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, ব্রোকার এম ইসলাম মালিকের পক্ষ হয়ে ভাড়াঠিয়া এস কে ইসলামের নিকট ভাড়া দাবী করেন। ব্যাংক চেকে ডলারের পরিমান ছাড়া নাম ব্ল্যাংক রাখতে বলা হয়। এভাবে বাড়ীর মালিক ছাড়া ব্রোকার এম ইসলামের নিকট ভাড়া দিতে অস্বীকৃতি জানায়। এতে ব্রোকার ক্ষিপ্ত হয়ে এস কে ইসলামকে চড় থাপ্পড় মারতে থাকেন। এ সময় এস কে ইসলামের মা ছুটে আসলে তাকে ধাক্কা মারলে মাটিতে পড়ে আহত হন। পরে ব্রোকার ইসলাম দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পর পর পুলিশ উপস্থিত হয়ে আহত মোকতারুন্নেসাকে হাসপাতাল নিয়ে যায়।

ঘটনা সম্পর্কে ব্রোকার এম ইসলাম সামছুল বলেন, ভাড়া নিয়ে তার সঙ্গে আমার কোন কথা হয়নি। ঐ বাড়ীতে আমি চিঠি আনতে যাই। এসকে ইসলাম আমকে দেখে ক্ষিপ্ত হয়ে গালি গালাজ করে বলে ‘ আমি গ্যাস বিল চুরি করেছি’। এ সময় সিড়ির সামনে আমার সঙ্গে ধাক্কা ধাক্কি হয়। ঘটনাস্থলে তার মা উপস্থিত ছিলেন না এবং কিভাবে পড়েছে আমি তাও জানি না। তবে এসকে ইসলামকে চড় দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি নিজেকে রক্ষা করার জন্য ধাক্কা দিয়েছে, এটাকে চড় বা ধাক্কা বলতে পারেন। মুলত তারা কিছু টাকা কামানোর ধান্ধা করছে।  

ঘটনাস্থলের নিকটে গাড়িতে বসা থাকা আহমেদ আমিন বলেন, আমি দুইজনকে ধাক্কা ধাক্কি করতে দেখেছি। তবে কোন মহিলা দেখিনি।

ভুক্তভোগী এসকে ইসলাম বলেন, মালিক ছাড়া তাকে ভাড়া দিতে অস্বীকার করায় ব্রোকার আমাকে বলে ‘তুই ভাড়া দিবি তোর বাপ দিবে’ বলে গালিগালাজ করতে থাকে। তখন আমি তাকে জিজ্ঞাস করি‘ আমার মা বয়স্ক ব্যক্তি আপনি তার সঙ্গে কেন খারাপ ব্যবহার করছেন’। এ সময় সে আমাকে চড় থাপ্পড় দিয়ে এবং আমার মাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে কে বা কারা পুলিশ কল করলে আমার মাকে আহত অবস্থায় হাসপাতাল নিয়ে যায়। তিনি বলেন, আমাকে এবং আমার বৃদ্ধ মায়ের হামলার ঘটনায় আমি পুলিশে রিপোর্ট করেছি। বিচারের জন্য আমি মামলা করবো।

মুকতারুন্নেসা জানান, বাসার দরজা নক করলে আমি প্রথম দরজ খুলে দিই। লোকটা আমার ছেলের সঙ্গে ঝগড়া করে। পরে আমার ছেলেকে চড় দিলে আমি এগিয়ে যায়, এ সময় আমাকেও ধাক্কা দিয়ে মাঠিতে পেলে দিয়ে চলে যায়। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV