নিউইয়র্কে এসএএম টিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু
https://www.facebook.com/USANewsNY/videos/2315035865180866/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে এসএএম টিভি নামে আরো একটি টেলিভিশন মিডিয়ার যাত্রা শুরু হয়েছে। ‘প্রবাসে আমরা’ এই স্লোগান দিয়ে ইতোমধ্যে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে বাঙালী মালিকানা নতুন এ টিভি চ্যানেলটি। গত শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের চাংপাই চাইনিজ (খাবার বাড়ি) রেষ্টুরেন্টে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসএএম টিভির যাত্রা শুরুর ঘোষণা দেন সাউথ এশিয়ান মিডিয়া ইউএসএ ইন্ক’র প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ নেওয়াজ।
সংবাদ সম্মেলনে মো. শাহ নেওয়াজ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্পন্ন অনুষ্ঠানমালা পরিবেশনার মাধ্যমে প্রবাসে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে এবং প্রবাসীদের বিনোদনের চাহিদা মেটাতে এসএএম টিভি প্রতিষ্ঠা করা হয়েছে। সংবাদ ও অনুষ্ঠান পরিবেশনে ভিন্নতা সহ প্রবাসে বাংলাদেশী টেলিভিশন মিডিয়াকে নতুন প্রজন্মসহ গণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে প্রয়াস চালাবে এসএএম টিভি। তিনি বলেন, অনুষ্ঠান ও সংবাদ বিবেচনায় প্রবাসে বাংলা ভাষাভাষি মানুষের প্রিয় টিভি চ্যানেল হবে এসএএম টিভি। সে লক্ষে এসএএম টিভিতে প্রবাসের তরুণ প্রজন্ম টিভি মিডিয়ায় অভিজ্ঞদের সংযুক্ত করা হয়েছে। এছাড়া প্রবাসের শিক্ষার্থীদের জন্য ভিন্ন একটি প্ল্যাাটফরম হিসাবে গড়ে ওঠবে এসএএম টিভি। এসএএম টিভি তার স্বাতন্ত্র অবস্থান বজায় রাখতে কাজ করবে। দায়বদ্ধতা তার দর্শকদের কাছে। সংবাদ সম্মেলনে তিনি এসএএম টিভির নিরন্তর পথ চলায় সাফল্যের জন্য প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে এসএএম টিভির সিইও গোলাম মোস্তফা সংগ্রাম বিভিন্ন কারিগরি দিক ও অনুষ্ঠান সম্পর্কে বলেন, চব্বিশ ঘন্টার টিভি চ্যানেল হিসাবেই আত্মপ্রকাশ ঘটছে এসএএম টিভির। এ টিভিতে প্রতিদিন আট ঘন্টার নতুন অনুষ্ঠান থাকবে। খবর, গান, নাটক, সিনেমা ও টকশোসহ আট ঘন্টার অনুষ্ঠান দু’বার পুনঃপ্রচার হবে। তিনি বলেন, এসএএম টিভি মূলতঃ আইপি টিভি। নিউইয়র্কের বিভিন্ন আইপি টিভি বক্সে এবং অনলাইন ও ফেসবুকে দেখা যাবে এসএএম টিভির অনুষ্ঠানমালা। ভবিষ্যতে এসএএম টিভি ডিশ নেটওয়ার্কে দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করে গোলাম মোস্তফা বলেন, ডিশ কোম্পানীগুলোর সঙ্গেও ইতোমধ্যে যোগাযোগ হয়েছে।
তিনি জানান, এসএএম টিভির অনুষ্ঠান নির্মাণের জন্য নিউইয়র্কের জ্যামাইকায় এবং ঢাকার মগবাজারে স্টুডিও গড়ে তোলা হয়েছে। খুব শিগগিরই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক সম্প্রচারে যাবে এসএএম টিভি।
এসএএম টিভির রিপোর্টার শিবলী ছাদিকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এসএএম টিভির ভাইস প্রেসিডেন্ট তরিকুল ইসলাম বাদল এবং বিশিষ্ট সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, শো-টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম, খাবার বাড়ির সত্ত্বাধিকারী হারুন ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, মাকসুদ এইচ চৌধুরীসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!