Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এসএটি পরীক্ষায় মামুন’স টিউটোরিয়ালের শিক্ষার্থীর অনন্য সাফল্য

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: October 24, 2022 | 4:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের মামুনস টিউটোরিয়ালের স্টুডেন্টরা এসএটি (স্যাট) পরীক্ষায় খুব ভালো ফলাফল করছে। মামুন’স টিউটোরিয়ালের কৃতি ছাত্রী জেরিন অতি সম্প্রতি অনুষ্ঠিত এসএটি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছে। এই টিউটোরিয়াল থেকে জেরিন ১৬০০-তে ১৫৫০ পেয়েছেন। তিনি ম্যাথে ৮০০-তে ৮০০ আর ইংরেজিতে ৮০০-এর মধ্যে পেয়েছেন ৭৫০।
এছাড়া আব্দুল্লাহ আল সামির পেয়েছেন ১৫০০ নম্বর। সামির ম্যাথে ৮০০ এর মধ্যে ৭৯০ এবং ইংরেজিতে ৮০০ এর মধ্যে ৭১০ নম্বর পেয়েছেন। টিয়াল দাস পেয়েছেন ১৪৯০। ম্যাথে ৮০০ এর মধ্যে ৭৯০ আর ইংরেজিতে পেয়েছেন ৮০০-তে ৭০০ নম্বর। এ ছাড়া অন্যান্য শিক্ষার্থীরাও ভালো নম্বর পেয়েছেন। মামুনস টিউটোরিয়ালের ব্রঙ্কস ও জ্যাকসন হাইটস শাখা থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন এ তথ্য জানান। এই রেজাল্টে শেখ আল মামুন সহ মামুন’স টিউটোরিয়ালের শিক্ষকবৃন্দ খুবই আনন্দিত। কৃতি ছাত্র আব্দুল্লাহ আল সামিরকে ফুলেল শুভেচ্ছা জানান মামুনস টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন।
এ বিষয়ে মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন বলেন, এসএটি পরীক্ষায় স্কোর ভালো হলে এবং জিপিএ ফোর থাকলে স্কলারশিপ ভালো পাওয়া যায়। তিনি বলেন, নিউইয়র্ক সিটি ও স্টেটে নিউইয়র্ক ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, কলাম্বিয়া ইউনিভার্সিটিসহ খ্যাতনামা সব বিশ্ববিদ্যালয় এবং সুনি, কিউনির মতো খ্যাতনামা কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে ভালো বিষয়ে সুযোগ পাওয়া ও স্কলারশিপ পাওয়ার জন্য এসএটির ভালো স্কোর অনেক কাজে লাগে। দেখা গেছে, যারা এসএটি দিয়েছেন তারা এসএটি অপশনাল কলেজে আবেদন করেও ভালো স্কলারশিপ পেয়েছেন। এ কারণে ভালো কলেজে চান্স পেতে এসএটির ওপর গুরুত্ব দিতে আমরা স্টুডেন্টদের পরামর্শ দিচ্ছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV