Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল; যোগ দেন কংগ্রেসওমেন ওকাসিও (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: April 13, 2023 | 2:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল গত ১১ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। মূলধারার রাজনীতিক, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, কমিউনিটির নের্তৃবৃন্দসহ কয়েক শ মানুষ যোগ দেন এ ইফতার মাহফিলে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় এবং সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, স্টেট সেনেটার ক্রিস্টিনা গাঞ্জালাজ, কাউন্সিল ওমেন জুলি ওন, স্টেট অ্যাসেম্বলি মেম্বার জহরান কে মামদানি ও নিউয়র্ক সিটি পুলিশের ১১৪ প্রিসিংকটের ডেপুটি ইন্সপেক্টর কেনাত গরমেন্ট।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্লুক্রস ব্লুশিল্ড এর কমিউনিটি আউটরিচ ম্যানেজার ওয়েনডি ডমিংগেস ও কমিউনিটি রিলেশন ইয়াছমিন হারনানডেস। জালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ কনসুলেট জেনারেলের ফার্স্ট সেক্রেটারি ইসরাত জাহান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি তজমুল হুসেন, সাবেক সভাপতি সোহান আহমেদ টুটুল, মদিনা মসজিদের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, জালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সেক্রেটারি মিসবা মজিদ, কমিউনিটি এক্টিভিস্ট আবু তালেব চৌধুরী চান্দু, মিজানুর রহমান মিজান, ইঞ্জিনিয়ার সায়েম আহমেদ, কুলাউড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভেস্ট কিনু চৌধুরী, হেলথ বেনেফিট রেফেজেনেটিব মোঃ শাহেদ রাশেদ, টাপ টাপ সেন্ট নোহসিন খান ও রিমি রশিদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসাদুল হক সানু, সিলেট সদর সমিতির উপদেষ্টা মনসুর চৌধুরী ও শানুর কুরাইসি, গোলাপগঞ্জ সোসাইটির কোষাধ্যক্ষ মিসবাহ আহমেদ, ওসমানী নগর সমিতি সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিসলু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সদস্য রিপন আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মুরাদ আহমেদ, শেখ সিপার আহমেদ, কাজী আজম, বেনু আহমেদ, কাওসার আহমেদ, ফজলু মিয়া, কামাল আহমেদ, শেখ নজরুল ইসলাম (ফকরু), জাহিদুল চৌধুরী, আলবি আহমেদ, শিপলু আহমেদ, নাজিম খান, আল আমিন মসজিদের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি খালেদুর রব, জসিম আহমেদ সাদেক, আব্দুল হান্নান, শাহাবুদ্দিন, শাফায়েত খান, মিসবাহ আহমেদ, আমিন হোসেন, আমির আলী, মকদ্দছ আলী, আব্দুর রাকিব, হেলাল আহমেদ, আমির আলী, শাহিন আহমেদ, মাওলানা নেছার আহমেদ ও হাফিজ ইসরাক আহমেদ।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি কায়েছ আহেমদ, সহ-সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমেদ, সদস্য মির জাকির, ফয়সাল আহমেদ, শামসুল ইসলাম, শাহিন হাসনাত, আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, আবু সুলেমান, নরুল হক, মির্জা মোহাম্মদ, নাবিলা ও তানজুম লাগনু, সংগঠনের উপদেষ্টা দেওয়ান সাহেদ চৌধুরী, চৌধুরী সালেহ ও আব্দুর রহমান।
অনুষ্ঠানে কমিউনিটির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে সিটি কাউন্সিলের পক্ষ থেকে প্রকলেমেশন এওয়ার্ড প্রদান করেন কাউন্সিলওম্যান (ডিস্ট্রিক্ট ২৬) জুলি ওউন।
ইফতার মাহফিলে আল আমিন মসজিদের ইমাম মাওলানা নেছার আহমেদ রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন। মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মুলধারার রাজনীতিবিদ সহ উপস্থিত সকলে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের ভুয়সী প্রশংসা করেন।
সংগঠনের সভাপতি সোহেল আহমেদ এবং সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীন অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV