Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র বর্ণাঢ্য অভিষেক ও বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: July 11, 2018 | 2:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইনক্’র বনভোজন ও নতুন কমিটির অভিষেক। নিউইয়র্কে এস্টেরিয়া পার্কের গত ৮ জুলাই রোববারের বর্ণাঢ্য এ আয়োজনে ওসমানীনগর ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। সপরিবারে অংশ নেয়া এই অভিষেক ও বনভোজন ওসমানীনগর প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয়। চমৎকার আবহাওয়ায় প্রাকৃতিক সোৗন্দর্যমন্ডিত এস্টেরিয়া পার্কে পুরো দিন ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন তারা।

   
এদিন দুপুরে সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অভিষেক ও বনভোজন অনুষ্ঠিত হয়। ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বশির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, যুক্তরাষ্ট্র সফররত বিশিষ্ট ব্যাংকার টিটু ওসমানী, যুক্তরাষ্ট্র সিলেট সরকারী এমসি কলেজ ও বিশ্ববিদ্যালয় এলামনাই’র সভাপতি বেলাল উদ্দিন, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা নজমুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা একলিমুজ্জামান নুনু, সিলেট ক্লাবের সাবেক সভাপতি এটিএম সোয়েব, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি আজিমুর রহমান বুরহান, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদ, উপদেষ্টা মখন মিয়া, ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার উপদেষ্টা এম এ সালাম, আবদুল কাদির, আবদুল মান্নান, অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তার, কাজী অদুদ আহমদ, আবদুছ ছালিক ও সাইফুল চৌধুরী জামিল, কমিউনিটি এক্টিভিস্ট ডা. জুন্নুন চৌধুরী, সাইদুর রহমান, মাহবুবুল গনি ওসমানী, তোফায়েল আহমেদ চৌধুরী, মাসুদুল হক ছানু, জালালাবাদ এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেফাজ, শ্রীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক চমন এলাহী, জকিগঞ্জ সমিতির কোষাধ্যক্ষ আবদুল বাছিত, সাজিদুর রব সাজু, শাহান খান, এনায়েত হোসেন জালাল, ফয়সল আহমেদ, সরোয়ার চৌধুরী, কাজী সিদ্দিক আহমেদ, অধ্যাপক আমিনুল হক চুন্নু, আলী হোসেন গজনবী প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ওসমানীনগর উপজেলাবাসী উপস্থিত ছিলেন।


অভিষেকে শপথ পরিচালনা করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ লুৎফুর রহমান। অভিষিক্তরা হলেন : সভাপতি বশির উদ্দীন, প্রথম সহ সভাপতি ফখরুল চৌধুরী মিসলু, সহ সভাপতি নুরুল ইসলাম ও মোহাম্মদ আল ফয়েজী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, আনছার তফাদার ও মোহাম্মদ শেরুজজামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক (ফারুক মিয়া), প্রচার সম্পাদক দিপংকর দেব সুমন, দপ্তর সম্পাদক দিপু তফাদার, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মনির জামান (গিয়াস), সমাজ কল্যাণ সম্পাদক জুমান তফাদার, আপ্যায়ন সম্পাদক মতিউর রহমান অপু, ক্রীড়া সম্পাদক কাজী কামরুজ্জমান আহমদ (নাজিম), সদস্য : আজিজ আহমদ ছালিক, আকিক আহমদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ, ফুলকাছ মিয়া ও আবুল কালাম আজাদ।
বনভোজন উদ্বোধনের আগে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত ওসমানীনগরের নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর এস্টেরিয়া পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র‌্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসাবে ছিল নানা মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন কার্যক্রম শেষ হয়।


অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বনভোজন কমিটির আহ্বায়ক ফখরুল চৌধুরী মিসলু, সদস্য সচিব আনসার তফাদার, প্রধান সমন্বয়কারী আজিজ আহমেদ ছালিক, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, যুগ্ম সদস্য সচিব আবদুল মজিদ, সমন্বয়কারী মাহবুব হোসেন, প্রচার সম্পাদক দিপংকর দেব সুমন সহ কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে অতিথিরা এ মিলন মেলা আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানিয়ে সম্প্রীতি ও সৌহার্দ পরিবেশের মধ্য দিয়ে সংগঠনটি অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। দেশে ও প্রবাসে মানব কল্যাণে সহযোগিতার মধ্যদিয়ে এটি একটি আদর্শ সংগঠনে পরিণত হবে। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনটিকে সামনে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করা হয়।
উল্লেখ্য, নিউইয়র্কের এস্টোরিয়ায় গত ৮ই এপ্রিল সংগঠনের এক সাধারণ সভায় ২০১৮-২০১৯ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV