নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের উদ্যোগে ৯/১১ এর ভিকটিমদের স্মরণ
https://www.facebook.com/USANewsNY/videos/2290010827738343/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ ডাইভার সিটি প্লাজায় ৯/১১ এর ভয়াবহ সন্ত্রাসী হামলায় সকল শহীদদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট এর কর্মকর্তা ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। ৯/১১ এর সন্ত্রাসী হামলা ও আক্রমণকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করে বিশ্বের কোন সন্ত্রাসী যেন পূনবার এহেন সন্ত্রাসী কর্মকান্ড না ঘটাতে পারে সেজন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার অঙ্গীকার করার জন্য গোটা বিশ্বের প্রতি ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ উদাত্ত আহ্বান জানায়।

বক্তারা বলেন, আমেরিকা বিশ্বের সকল ধর্মের মানুষের সহ অবস্থান, জাতি ধর্ম নির্বিশেষে ওয়ান নেশন, ওয়ান গড, ওয়ান ফ্লাগের নীচে আমরা সকলেই সমবেত। যারা সন্ত্রাসী কর্মকান্ড করে গোটা বিশ্ববাসীকে ধর্মের নামে হত্যা করছে তাদের নিঃচিহ্ন করাই আমাদের প্রতিজ্ঞা। আমরা শান্তি চাই, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাই আমাদের স্বজন হারানোর বেদনা নিয়ে প্রতিবারের মত এবারও সমবেত হয়েছি।
তারা বলেন, যারা মুসলমানদের উপর সন্ত্রাসী অপকর্মের দোষ চাপাতে চায় তাদের ভ্রান্ত ধারনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাাচ্ছি। সন্ধ্যা ৭টায় মোমবাতি জ্বালিয়ে পবিত্র কোরান ও গীতা পাঠের মাধ্যমে ইমাম কাজী কায়ূম ও সবিতা দাসের বহ্নি শিখার গান আগুনের পরশমনি ছোয়াও প্রাণে দিয়ে সভার কাজ আরম্ভ হয়। প্রথমে ৯/১১ এর মর্মান্তিক সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক (সাঈদ) এর সভাপতিত্বে এবং আমেরিকার মূলধারার রাজনীতিবিদ টেলিয়া উফকারের সঞ্চালনায় সভায় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশণ করা হয়। শিল্পীরা সমবেতভাবে গান পরিবেশন করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম কাজী কায়ূম, প্রফেসর আব্দুর রশীদ, ডঃ নার্গিস আহমেদ, সংগঠনের সহ সভাপতি শাহারিয়ার শরীফ, বাবলী হক, গ্রীণ চার্চের সভাপতি ভিক্টর এলাহী, ফারজানা শেখ প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী বীণা বার্মন, শাহনাজ বেগম, চামেলী গমেজ, আফরোজা জাহান, রওশন আরা বেগম, কাজী শফিকুল হক, তামান্নারা হাসিনা প্রমুখ।
সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক (সাঈদ) সমবেত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বের সকল সন্ত্রাসীর নিমূল করার জন্য বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে কাজ করে যাচ্ছে এটা আমাদের জন্য গর্বের বিষয়। তিনি বলেন আমরা সকল নীরিহ, নিরপরাধ, জনগোষ্ঠী, ফায়ার ফাইটার, পুলিশ প্রশাসন সহ যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা শান্তির পক্ষে যারা অশান্তির জন্য সন্ত্রাসী কর্মকান্ড করছে তাদের প্রতি আমরা ঘৃনা প্রকাশ করছি। বিশেষ করে সন্ত্রাসী সূচীর ফাসি দাবী করছি। তিনি সকল সংবাদ মাধ্যমের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। বক্তারা বলেন, যারা ধর্মের নামে সন্ত্রাস করছে, তাদের কোন ধর্ম নাই, সন্ত্রাসীরা কোন ধর্মের নয়, ওরা বর্বর, পশু।
মঙ্গলবার নিউইয়র্কের ডাউন টাউনে ন্যাশনাল সেপ্টেম্বর একাদশ মেমরিয়্যাল অ্যান্ড মিউজিয়ামের কাছে গ্রাউন্ড জিরোতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। একইসাথে পেনসিলভেনিয়া, পেন্টাগনে ধসে যাওয়া স্থলেও শোক-সমাবেশ অনুষ্ঠিত হয়। টুইন টাওয়ার ধ্বংস হবার সাথে সাথে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশিসহ মোট ২৯৭৮ জনের প্রাণহানী ঘটেছিল। নিহত বাংলাদেশিরা হলেন মুক্তাগাছার নূরল হক মিয়া এবং তার স্ত্রী মৌলভীবাজারের শাকিলা ইয়াসমীন, সুনামগঞ্জের সাব্বির আহমেদ, কুমিল্লার মো. শাহজাহান, সিলেটের সালাহউদ্দিন চৌধুরী এবং নোয়াখালীর আবুল কে চৌধুরী।

এই বাংলাদেশিসহ ভয়ংকর সেই সন্ত্রাসী হামলার শিকার হওয়া ব্যক্তিদের শ্রদ্ধার সাথে স্মরণের পর মোমবাতি প্রজ্বলন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!