Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কংগ্রেসম্যান এডরিয়ানোর ডেপুটি ডিরেক্টরের সাথে ব্যান্ডস’র মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: August 22, 2018 | 7:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : রোহিঙ্গা শরণার্থী সমস্যা সহ ইউএস প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নানাবিধ সমস্যা নিয়ে লবিং ও মূল ধারার রাজনীতিতে কমিউনিটির সম্পৃক্ততা জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে ‘বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস’র একটি প্রতিনিধি দল কংগ্রেসম্যান এডরিয়ানো এসপাইলাটের ডেপুটি ডিরেক্টরের সাথে মতবিনিময় করেছে। ২২শে আগস্ট বুধবার দুপুর ১ টায় ডিস্ট্রিক্ট ১৩ থেকে নির্বাচিত কংগ্রেসম্যান এডরিয়ানো এসপাইলাটের ম্যানহাটান অফিসে মূলধারার রাজনৈতিক সংগঠন ব্যান্ডস’র

সভাপতি মোঃ সোলায়মান আলীর নেতৃত্বে সহ সভাপতি শেখ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, সহ সভাপতি মোঃ তৌফিকুর রহমান ফারুক ও ব্রঙ্কস সাইন্স হাই স্কুলের ছাত্র জুনান নাসীদ সানি কংগ্রেসম্যান এর ডেপুটি ডিরেক্টর কৃষ্টিনা সহ এ অফিসের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মিলিত হন। এসময় তারা ঈদুল আজহার ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে। জরুরি প্রয়োজনে কংগ্রেসম্যান এডরিয়ানো এসপাইলাট সাক্ষাৎকারটি আগামী ৪ সেপ্টেম্বর নির্ধারন করেন। কংগ্রেসম্যানের অনুপস্থিতিতে সিনিয়র কর্মকর্তারা মূলধারায় বাঙ্গালী কমিউনিটির সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেন। এবং বিভিন্ন ইস্যুতে কাজ করতে ঐকমত্য পোষণ করেন। ব্যান্ডস সভাপতি যথাসময়ে উপস্থিত থাকার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV