Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামের পিতার ইন্তেকাল: বাংলাদেশ সোসাইটির শোক

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: May 9, 2023 | 5:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের পিতা হাজী মোহাম্মদ সুলতান হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বয়স হয়েছিলো ৭২ বছর। মৃত্যুকালে এক পুত্র ও তিনকন্যা সহ বহু আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
৭মে রোববার বিকেলে কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম তাঁর বাবার সাথে হাঁটতে বের হলে বিকেল ৫টার দিকে তাঁর বাবা হাজী মোহাম্মদ সুলতান হোসেন হঠাৎ করে রাস্তায় লুটিয়ে পড়েন। এসময় ৯১১ কল করে তাঁকে ম্যানহাটানের লেনোক্স হসপিটাল সেন্টারে নেয়া হয় এবং বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার বাদ জোহর জ্যামাকা মুসলিম সেন্টারে মরহুমের নামাজে জানাজার পর মরদেহ দেশে পাঠানো হয়েছে। গ্রামের বাড়ী মাদারীপুরের পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হবে বলেও পারিবারিকভাবে জানানো হয়েছে।
কনসাল জেনারেলের পিতার মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ, ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রর মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV