নিউইয়র্কে কনসাল জেনারেল এর সাথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি দলের মতবিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার সাথে বাংলাদেশে অর্থ প্রেরণকারী নিউইয়র্কস্থ প্রতিষ্ঠানসমূহের একটি প্রতিনিধিদলের সাথে ১৮ সেপ্টেম্বর কনস্যুলেট জেনারেল-এ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী ও বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের বৈধ উপায়ে বাংলাদেশে অর্থ প্রেরণ বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। বৈধ উপায়ে অর্থ প্রেরণে উৎসাহিতকরণ এবং অবৈধ উপায়ে রেমিটেন্স প্রদান বন্ধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি দেশের উন্নয়নের প্রতি কর্তব্যবোধে সকলকে উৎসাহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোকপাত করা হয়। কনসাল জেনারেল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরেন।
মতবিনিময় সভায় প্রতিনিধি দলে ছিলেন মোঃ নজরুল ইসলার, সিইও এবং প্রেসিডেন্ট, জনতা এক্সচেঞ্জ কোঃ ইং, মোঃ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিইও এবং প্রেসিডেন্ট, সোনালী এক্সচেঞ্জ কোঃ ইং, আব্দুল মালেক, সিইও, স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ কোঃ ইং, জিল্লুর দেওয়ান, বিএ এক্সপ্রেস ইউএসএ ইং, গনেস চন্দ্র বিশ্বাস, এনবিএল মানি ট্রান্সফার ইং এবং মাসুদ রানা তপন, সানমান গ্লোবাল এক্সপ্রেস কোং। এসময় কনস্যুলেট জেনারেল এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!