Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কবি শহীদ কাদরীর ৭৫তম জন্মদিন উৎসব ১৪ অগাস্ট

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: August 7, 2017 | 12:25 PM

আকবর হায়দার কিরণ, নিউইয়র্ক : বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর ৭৫তম জন্মদিন বিনম্র শ্রদ্ধা এবং উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। জোটের অফিসিয়াল ফেসবুকে লেখা হয়েছে, বহু বছর ধরে কবি শহীদ কাদরীর জন্মদিন ১৪ অগাস্ট সন্ধ্যায় কবির সাথে অনানুষ্ঠানিক বিশেষ আড্ডায় মিলিত হওয়া একটা রেওয়াজে পরিণত হয়েছিল নিউইয়র্কের শিল্প-সাহিত্য-সংস্কৃতি কর্মীদের জন্য। সে ধারার বাইরে এবারই আমরা প্রথম এ দিনটি উদযাপন করবো, যেখানে কবি শহীদ কাদরী সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর বিমূর্ত উপস্থিতির আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। কবি শহীদ কাদরীর অনুরাগীদের স্বতোঃস্ফুর্ত উপস্থিতি অনুষ্ঠানস্থলকে যেনো শহীদ কাদরীকে মৃত্যুঞ্জয় করে তোলে, সেটাই প্রত্যাশিত। বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৭ ষ্ট্রীটে অবস্থিত জুইশ কমিউনিটি সেন্টারে কবির ৭৫তম জন্মদিনেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই জায়গায় কবির মহাপ্রয়ানের পর আয়োজিত হয়েছিলো এক অসাধারন শ্রদ্ধাঞ্জলি ‘প্রনতি ও প্রতিধ্বনি’। এখানে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে জীবদ্দশায় কবি বহুবার যোগ দিয়েছেন। তাঁর স্মৃতিঘেরা এই জুইশ সেন্টারে এসে অনেকেই স্মৃতিতাড়িত হবেন তাতে কোন সন্দেহ নেই। ১৪ অগাস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কবি শহীদ কাদরীময় এই অনুষ্ঠান দীর্ঘদিন মনে রাখার মতো কিছু হবে বলে আশা করছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার কর্মকর্তারা। অন্যান্যের ভেতর কবিপুত্র আদনান কাদরীও জন্মদিনের উৎসবে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV