নিউইয়র্কে করোনায় বাংলাদেশির মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে হুরুন্নাহার বেগম (৬২) নামে এক বাংলাদেশি ১৮ অক্টোবর মারা গেছেন। জ্যামাইকা মুসলিম সেন্টার ১৯ অক্টোবর বুধবার তার জানাযার হয়। জানাযার সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, ক্যান্সারে আক্রান্ত থাকাবস্থায়ই করোনায় আক্রান্ত হয়েছিলেন মানিকগঞ্জ জেলার নবগ্রাম ইউনিয়নের বাড়ৈ গ্রামের সন্তান এবং নিউইয়র্কে বসবাসরত আফাজউদ্দিন আহমদের স্ত্রী হুরুন্নাহার। এরপর তাকে ম্যানহাটানে মাউন্টশিনাই হাসপাতালে ভর্তি করা হয় কয়েকদিন আগে। সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
তাকে লং আইল্যান্ড ওয়াশিংটন মেমরিয়্যাল পার্কে দাফন করা হয়েছে। হুরুন্নাহারের মৃত্যুতে কম্যুনিটিতে করোনা নিয়ে পুনরায় আতংক দেখা দিয়েছে।
উল্লেখ্য, বছর খানেকের মধ্যে আর কোন প্রবাসীর মৃত্যু হয়নি করোনায় আক্রান্ত হয়ে। ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিসহ সারা আমেরিকায় ১২ শতাধিক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল