নিউইয়র্কে কলকাতার শিল্পী শান্তনু ভৌমিকের জমজমাট সংগীত আড্ডা
এসএম সোলায়মান : কলকাতার শান্তনু ভৌমিকের জমজমাট সংগীত আড্ডা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। এ সংগীত আডডার আয়োজক শিল্পকলা একাডেমী ইউএসএ’ও প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক সংগীত কন্যা মনিকা রায়।

জ্যাকসন হাইটস শিল্পকলা একাডেমী কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আড্ডায় ছিলেন বিটিভি, রেডিওর কন্ঠ শিল্পী নুরুন নাহার আউয়াল, গীতিকার নাদিম আহমেদ, গীতিকার ও নাট্যকার জীবন চৌধুরী, কন্ঠশিল্পী বীনা মজুমদার, কমিউনিটি এক্টিভিষ্ট আবৃত্তিকার আহসান হাবিব, আইটি স্পেশালিষ্ট ও লেখক সৈয়দ এম আলম সুমন, ঠিকানা সম্পাদক ফজলুর রহমান, অধ্যাপিকা হোসনেয়ারা বেগম বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড মেম্বার আজহারুল হক মিলন, কার্যকরী সদস্য আবুল কাশেম, শিল্পকলা একাডেমী ইউএসএ ইনক’র সহসভাপতি তৌহিদ ইসলাম, নারী সম্পাদক পপি চৌধুরী, মূলধারার নেতা মিলন রহমান, জয় চৌধুরী, সাংবাদিক এসএম সোলায়মান, জ্যামাইকা ফ্রেন্ডস’র জয়েন্ট সেক্রেটারি এডঃ কামরুজ্জামান বাবু, সাংস্কৃতিক কর্মী খোসবো আলম, রওশন বেগম, ফারহানা আমান নুপুরসহ প্রবাসের সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।
সংগীত পরিবেশন করেন শান্তনু ভৌমিক, নুরুন নাহার আউয়াল, নাদিম আহমেদ ও মনিকা রায়। সংগীত আড্ডায় গানের ফাকে উপমহাদেশের সংগীতজ্ঞ প্রয়াত মান্না দে’র আবেগঘন স্মৃতিচারণ করেন শান্তনু ভৌমিক। মধ্যরাত অবধি চলা সংগীত আড্ডার শুরুতে শান্তনু ভৌমিক ও নুরুন নাহার আউয়াল কে বিশেষ সম্মাননা প্রদান ও ফুল দিয়ে বরন করে নেয়া হয়। সংগীত ও সাহিত্য আড্ডা নিয়মিত চলবে বলে জানান মনিকা রায়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!