Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কলেজ ছাত্র নিয়াজ খানের অকাল মৃত্যু, কমিউনিটিতে শোকের ছায়া

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: November 26, 2018 | 8:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রুকলিনে এক কলেজ ছাত্র নিয়াজ খানের মৃত্যুকে ঘিরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মস্তিস্কে রক্তকরণের কারণে নিয়াজ খানের মৃত্যু হয়েছে। নিয়াজ খান (২৬) কুইন্স কমিউনিটি কলেজে শেষ বর্ষের ছাত্র। ১৪ নভেম্বর রাতে জানাজা শেষে তাকে নিউজার্সির কবরস্থানে দাফন করা হয়েছে। নিয়াজ খানের বাড়ী চট্টগ্রামের আগ্রাবাদে।
চট্টগ্রাম সমিতির সভাপতি আব্দুল হাই জিয়া জানান, নিয়াজ খান ব্রুকলিনের হাশেম খানের বড় ছেলে। গত ৭ মাস আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাশেম খান মারা যান। জিয়া বলেন, গত কয়েকদিন আগে কলেজে পরীক্ষায় অংশ নেয়ার সময় হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান নিয়াজ খান। এ সময় কলেজের কেয়ারটেকার ৯১১ কল করেন। পরে এম্ব্যুলেন্সে করে তাকে কনি আইল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় নিয়াজ খান বুধবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্না.. রাজেউন)। চিকিৎসকরা জানান মস্তিস্কে রক্তকরণের কারণে নিয়াজ খানের মৃত্যু হয়েছে।
১৪ নভেম্বর রাতে ব্রুকলিনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চট্টগ্রাম সমিতির সভাপতি আব্দুল হাই জিয়াসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে নিউজার্সির চট্টগ্রাম সমিতির কবরস্থানে তাকে দাফন করা হয়। নিয়াজ খানের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ৭ মাস আগে পিতা হাশেম খানের মৃত্যুর পর পুত্র নিয়াজ খানের আকষ্মিক ও অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV