নিউইয়র্কে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী পদপ্রার্থী মিলিন্ডা কার্টজের ফান্ডরাইজিং ডিনার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ কাবাব কিং পার্টি হল সেন্টারে ২৯ শে মার্চ সন্ধ্যায় কুইন্স বোরো প্রসিডেন্ট এবং আসন্ন ডিস্ট্রিক্ট এটর্নী পদপ্রার্থী মিলিন্ডা কার্টজের সম্মানার্থে ওর্য়াল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট ইউএসএ কর্তৃক ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হয়। তিনি বলেন, আমি বর্নবৈষম্য বিশ্বাস করি না কিন্তু, আমি গভীর দুঃখের লক্ষ্য করেছি যে, একই মামলার সমান অপরাধীকে কোন কোন জায়গার কাউকে (পাচঁশত) ডলার এবং কাউকে আবার পাচঁলক্ষ্য ডলার বেইল ধার্য করা হয় যা সত্যি দুঃখজনক। আমি নির্বাচিত হলে এধরনের রেসিয়াল সমস্যার সমাধান করব। কুইন্সবরে্যার প্রসিডেন্ট হিসাবে আমি বাঙ্গালীদের জন্য শহীদ মিনারের ব্যবস্থা করেছি আরও কিছু করার ইচ্ছা আছে, এজন্য আপনাদের সহযোগীতা প্রয়োজন। আইন যেন সবার জন্য সমান হয়, কারো প্রতি বৈষম্য নয় এটাই আমার নির্বাচনী ওয়াদা।

ওর্য়াল্ড হিউম্যান রাইট্স ডেভল্পমেন্ট এর সভাপতি শাহ শহীদুল হল (সাঈদ) এর সভাপতিত্বে এবং ফাহাদ সোলাইমানের সঞ্চালনায় বনানী এবং নিউজিল্যান্ডের সাম্প্রতিক হতাহতের ঘটনায় সমবেদনা প্রকাশ করে দোয়া করেন বিশিষ্ট ইমাম, কম্যূনিটি লীডার কাজী কাইয়্যম উক্ত সভায় আরও বক্তব্য রাখেন কমুন্যিটি লীডার জনাব শাহ নেওয়াজ, বিশিষ্ঠ ব্যবসায়ী কাজী নয়ন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রহীম হাওলাদার, কোষাদক্ষ মোহাম্মদ আলী, সভায় উপস্থিত ছিলেন জনাব সোহবার সরকার, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দ আকিকুর রহমান ফারুক, বাবলী হক, ফারহানা আমান, নূরুন নাহার গিনি, প্রধান কো-অর্ডিনেটর এবং রূপসী বাংলার প্রেসিডেন্ট শাহ্ জে চৌধুরী প্রমুখ। উক্ত ফান্ডরাইজিং ডিনারে কমূনিটি একটিভিষ্ট ও ইউনাইটেড নেশনের সোসাল ওয়ার্কার ফরিদা ইয়াসমিনকে সার্টিফিকেট অব অনার সম্মানে সম্মানিত করা হয়।
শাহ শহীদুল হক (সাঈদ) তার বক্তব্যে বলেন আমাদের নিউ আমেরিকানদের সমষ্টিগত অধিকার চাই। বরে্যা প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক এটর্নী অফিসে বাংলাদেশী বাংলাভাষা ভাষী অফিসষ্টাফ চাই, মানবাধিকার লঙ্খিত যাতে না হয় সেজন্য স্পেশাল সেইল গঠন করতে হবে।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








