নিউইয়র্কে কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে জ্যাকসন হাইটস কোয়ান্টাম সোসাইটির সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন বোরবার জ্যামাইকার কুইন্স ভিলেজে অনুষ্ঠিত এ সাদাকায়নের বিষয় ছিলো ‘দেহ মনের যত্মায়নের পূর্ণাঙ্গ ম্যানুয়েল কোয়ান্টাম মেথড।
শাখার দায়িত্বশীল সায়েদা মাহবুব সীমার উপস্থাপনায় এ সাদাকায়নে আলোচক ছিলেন সিনিয়র সাংবাদিক শামীম আহমেদ। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে মেডিটেশন উৎসবে যোগ দেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও কোয়ান্টাম পরিবারের সদস্য এস আই টু্টুল। এ সময় কোয়ান্টাম মেথড কোর্স, উচ্চতর ধাপের রিয়েলাইেজশন কোর্স করে গুণী এই শিল্পী কিভাবে উপকৃত হয়েছেন সে সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করেন।
সেমিনারে অনলাইনে কানাডা, বাহরাইন, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্সের প্যারিসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে মেডিটেশনের মাধ্যমে দুশ্চিন্তা, উদ্বেগ ও উৎকন্ঠা দুর করতে শতাধিক মানুষ যোগ দেন।
এর আগে সকাল ৯টায় শুরু হয় অনলাইন ভিত্তিক কোয়ান্টাম ইয়োগা কোর্স। এতে প্রায় শতাধিক বাংলাদেশী অংশ নেন। আন্তর্জাতিক ইয়োগা প্রশিক্ষক আহমেদ শরীফ এ কোর্স পরিচালনা করেন।
সেমিনারে আলোচ্য বিষয়ে অংশ নিয়ে আলোচন বলেন, করোনা হচ্ছে ফ্লু পরিবারের সদস্য। এই পৃথিবী থেকে করোনা আর কখনোই পুরোপুরি নির্মূল হয়ে যাবে না। ফ্লু বা জ্বর যেভাবে আমাদের জীবনের অংশ হয়ে গেছে করোনাও আস্তে আস্তে আমাদের জীবনের অংশ হয়ে যাবে। তাই করোনা কবে যাবে সেদিকে তাকিয়ে না থেকে আমাদের জীবন যাপনও স্বাভাবিক করে নিয়ে আসতে হবে। এবং সঙ্গে মানিয়ে নিতে হবে।
আলোচক আরও বলেন, চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকরা দেখেছেন যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী করোনা তাদের কোন ক্ষতি করতে সক্ষম নয়। তাই আমাদের উচিৎ করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওপর জোর দেয়া।
বিশেষজ্ঞরা ইমিউনিটি ডেভলপ করার জন্য এখন বৈজ্ঞানিক খ্যাদ্যাভাস, মেডিটেশন, যোগ ব্যায়াম ও নিজ পরিবারের সদস্য, বন্ধু ও স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরত্বারোপ করেছেন।
এভাবে দেহের যত্মায়নের পাশাপাশি রাগ, ক্ষোভ, ঈর্ষা, ঘৃনা, পরচর্চা, পরনিন্দা থেকে নিজেকে মুক্ত রাখার মাধ্যমে আমরা মনটাকে দূষণ মুক্ত রাখতে পারি। আমাদের মাথাটা যদি ঠান্ডা থাকে আর হৃদয় যদি উষ্ণ থাকে তাহলে জীবনের সব সমস্যা এবং চ্যালেঞ্জ খুব সুন্দর ভাবে মোকাবেলা করে রোগকে সুস্থতায়, অশান্তিকে প্রশান্তিতে, ব্যর্থতাকে সাফল্যে রুপান্তরিত করতে পারি। এজন্য নিয়মিত মেডিটেশনের কোন বিকল্প নেই।
অনুষ্ঠানের শেষ অংশে জনপ্রিয় শিল্পী এস আই টুটুল তার বেশ কয়েকটি জনপ্রিয় গান শ্রোতা দর্শকদের জন্য গেয়ে শোনান।
সাদাকায়নে আলোচনা ছাড়াও কোয়ান্টাম মেথডের উদ্ভাবক শহীদ আল বোখারি মহাজাতকের অডিও বানী প্রচার, তথ্যচিত্র প্রদর্শন, সমস্যা পীড়িতদের জন্য হিলিং বা প্রার্থনা, মেডিটেশন এর আয়োজন করা হয়।
এছাড়া পারিবারিক, শারিরিক, মানসিক, আর্থিক ও আত্মিক সমস্যা সমাধানে দেয়া হয় ফ্রি কাউন্সেলিং সেবা। প্রতি রোববার বেলা সোয়া এগারোটায় যে কোন সমস্যায় ফ্রি কাউন্সেলিং সেবা গ্রহণ এবং এ প্রোগ্রামে যোগ দিতে ফোন করতে পারেন এই নম্বরে অধ্যাপক ইমাম উদ্দিন চৌধুরী ৬৪৬৭২৭৮৯৭৮ এবং অধ্যাপক ইব্রাহিম সিরাজ ৫০৪৪৯৩৯২৮৭।
উল্লেখ্য, ব্রঙ্কসের স্টার্লিং এর এশিয়ান ড্রাইভিং স্কুলের হলরুমে, এবং জ্যামাইকার ৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, স্যুট বিই-তে নিয়মিত কোয়ান্টাম সাদাকায়ন অনুষ্ঠিত হয়। এ এলাকায় বসবাসকারী যে কেউ চাইলে ফ্রি-তে এ মেডিটেশন প্রোগামে অংশ নিতে পারেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








