Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে খলিল বিরিয়ানী হাউজের ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: May 9, 2019 | 1:01 PM


https://www.facebook.com/USANewsNY/videos/616080852193264/

ইউএসএনিউজঅনলাইন : নিউইয়র্কে খলিল বিরিয়ানী হাউজ, খলিল হালাল চাইনিজ অ্যান্ড খলিল পার্টি সেন্টারের আয়োজনে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গত ৭ মে বুধবার অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। ব্রঙ্কসে খলিল পার্টি সেন্টারে খলিল’স ফ্রেন্ডস অ্যান্ড ফ্রামিলি ব্যানারে এ ইফতার মাহফিল সভাপতিত্ব করেন খলিল বিরিয়ানী হাউজ, খলিল হালাল চাইনিজ অ্যান্ড খলিল পার্টি সেন্টারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান। বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন, সিপিএ আহাদ আলী, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক নজরুল হক প্রমুখ।


অনুষ্ঠানে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, এনটিভির বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী, এশিয়ান মাল্টি সার্ভিস’র কর্ণধার সাইদুর রহমান লিংকন, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, ডেমোক্রেট প্রাইমারীতে নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীওম্যান পদপ্রার্থী মেরী জোবাইদা, ইঞ্জিনিয়ার আবুল বাশার, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট শাহেদ আহমেদ, এ ইসলাম মামুন, মো. মোতাসিন বিল্লাহ তুষার, জালাল চৌধুরী, সামাদ মিয়া জাকের, মো: হারুন ভূইয়া, মো: কামরুজ্জামান বাবু, মো. মামুনুর রশীদ, দেলোয়ার হোসেন, মুকিত চৌধুরী, আবদুল জে খান, কামাল উদ্দিন, শামসুদ্দিন জাফর, স্বপন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফিজ আবদুল কাদির। দোয়া মুনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তির জন্য আল্লাহর রহমত কামনায় করা হয়। হাফিজ আবদুল কাদির পবিত্র কুরআন-হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান অতিথিদের ধন্যবাদ জনান।

https://www.facebook.com/USANewsNY/videos/264873567642470/
https://www.facebook.com/USANewsNY/videos/2473373419359798/
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV