নিউইয়র্কে খানস টিউটোরিয়াল ছাত্রের প্রেপ ফর প্রেপে ভর্তির সুযোগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে খানস টিউটোরিয়ালের জ্যাকসন হাইটস শাখার ছাত্র আহনাফ তাজওয়ার সম্প্রতি অত্যন্ত সম্মানজনক প্রেপ-৯ প্রোগ্রামের অধীনে সপ্তম গ্রেডের ছাত্রছাত্রীদের জন্য প্রেপ ফর প্রেপ এ ভর্তির সুযোগ পেয়েছে। উল্লেখ্য, প্রেপ ফর প্রেপ একটি ফ্রি প্রোগ্রাম। এতে আফ্রিকান, ল্যাটিনো ও এশিয়ান আমেরিকান গিফটেড ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পায়। এই কর্মসূচী পুরো যুক্তরাষ্ট্র ভিত্তিক। যারা প্রেপ ফর প্রেপে সুযোগ পায় তাদের ১৪ মাসের কোর্স করতে হয়, এর অন্তর্ভুক্ত থাকে কলেজ গাইডেন্স, ফিন্যানশিয়াল এইড সেশন ছাড়াও প্রমোদ ট্রিপ। যারা প্রেপ-৯ প্রোগ্রাম সম্পূর্ণ করবে তারা যুক্তরাষ্ট্রে নর্থইস্ট স্টেট সমূহের নামী বোর্ডিং স্কুলে ভর্তির ব্যাপারে নিশ্চিত হতে পারবেন।
প্রেপ-৯ প্রোগ্রামে ভর্তির পূর্বশর্ত হলো তাদের স্কুলে এটেনডেন্স পারফেক্ট হতে হবে, ইএলএ রিডিং স্কোর ৩২৫+, ম্যাথ কমন কোর পরীক্ষায় স্কোর ৩২৪+ আর রিপোর্ট কার্ড গ্রেড এভারেজ শতকরা ৯০ বা তার উপরে হতে হবে।
এ বছর ৪০০০ ছাত্রছাত্রী টেস্ট দিয়ে ৭৫ প্রেপ-৯ প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে। নিউইয়র্কের বাংলাদেশ কম্যুনিটির কেবলমাত্র খানস টিউটোরিয়াল থেকেই একজন আহনাফ তাজওয়ার এই বিরল সুযোগ পেয়েছে।
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান