নিউইয়র্কে গাজীপুর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামেলি অব ইউএসএ’র থ্যাংকস গিভিং ও নবান্ন উৎসব
https://www.facebook.com/USANewsNY/videos/510674736114228/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে গাজীপুর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামেলি অব ইউএসএ’র থ্যাংকস গিভিং ও নবান্ন উৎসব। গত ২৫শে নভেম্বর রোববার ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয় গাজীপুরবাসীর এ মিলন মেলা। অনুষ্ঠানে মত বিনিময়, র্যাফেল ড্র, অভিনয়, সঙ্গীতের পাশাপাশি চলে টার্কিভোজসহ মজাদার সব খাবার দাবার। বিকেল তিনটা থেকেই শুরু হয় নানা বয়সী মানুষের উপচে পড়া ভীড়। পবিত্র কোরান থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সুচনা হয়। পরপরই পরিবেশিত হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত। স্বাগত বক্তব্য রাখেন পাভেল চৌধুরি। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক হাবিবুল্লাহ। মোস্তাক আহমেদ তুলে ধরেন গাজীপুরের পরিচিতি।
আসাদুল হক কাজল, মোস্তাক আহমেদ ও সরকার মতিনের পরিচালনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশগ্রহণ করেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পি সুমন, আইটি ইঞ্জিনিয়ার রবিন ও মিসেস রবিন। শিল্পি সুমনের অসাধারণ পরিবেশনা সকলকে মুগ্ধ করে।

এছাড়াও আকর্ষণীয় পর্ব ছিল দম্পতিদের বোবা অভিনয়। স্ত্রীরা লটারি তুলে সেখানে যা লেখা ছিল তার উপর অভিনয় করেন এবং স্বামীরা লটারির লেখা অনুয়ায়ী তার উত্তর প্রদান করেন। মজার এই অভিনয়ে অংশ নেন রুমি দম্পতি, মোস্তাক দম্পতি, লাকী-লোকমান দম্পতি, তোফাজ্জল দম্পতি, জান্নাতুল নাঈমা কনা ও পাভেল সহ আরো অনেকে।


অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে বিনামুল্যে রাফেল ড্রর টিকেট প্রদান করা হয়। সন্ধ্যায় পরিবেশিত হয় আল আকসা রেষ্টুরেন্টের মজাদার মিক্স গ্রীল, টার্কির রোষ্ট ও নান। রাতে পরিবেশিত হয় নৈশ ভোজ। একই রেষ্ট্রুরেন্ট থেকে আনা সুস্বাদু পোলাও মাংস, রোষ্ট, সব্জী, ডাল, সালাদ ও মিষ্টান্ন সবাই প্রাণ ভরে উপভোগ করেন। পরে অভিনয় ও র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম পুরস্কার জিতে নেন পাভেল চৌধুরি।
সবশেষে অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা। সেখানে বক্তব্য রাখেন, তোফাজ্জল হোসেন, অধ্যাপক হাবিবুল্লাহ, মোস্তাক আহমেদ, সরকার মতিন, আসাদুল হক কাজল, উত্তম সাহা, ইঞ্জিনিয়ার ও ডাইরেক্টর অব ডাটাবেইস অব ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড মেন্টাল হাইজিন পাভেল চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি কমিশনার রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা।
https://www.facebook.com/USANewsNY/videos/383379275735255/
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK