Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গান আর তেল-পিঁয়াজে মেশানো বাউল দাদার ঝাল-মুড়ি

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: July 9, 2013 | 7:55 PM

মাহমুদ মেনন, হেড অব নিউজ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গান আর তেল-পিঁয়াজে মেশানো বাউল দাদার ঝাল-মুড়ি

নিউইয়র্ক: বাউল দাদা কেন? শুরুতেই এমন প্রশ্নে খুব ক্ষেপে গেলেন। বললেন, অনুষ্ঠানের আয়োজন করেন আমারে ডাকেন তখন বুঝবেন ‘বাউল দাদা’ কে আর কেনো।  পরক্ষণেই নিজগুনেই পরিস্থিতি শান্ত করে আনলেন, বললেন আমি বাউল গান গাইতে পছন্দ করি তাই বাউল দাদা। গান গাই কাজ করি। জুটে যায় পেটের ভাত।

গান না শুধু কাব্যও জানেন! বলাতেই হেসে উঠলেন হা হা হা..।

জ্যাকসন হাইটের কেন্দ্রবিন্দুতে ঝাল মুড়ির ছোট্ট টং বাউল দাদার। টং বলতে কিছুই না ¯্রফে একটি বাক্স। তাতে তিনটি ঘর। একটিতে মুড়ি, একটিতে চানাচুর, একটি ছোলা ভাজা। ঝালমুড়ির অনিবার্য উপকরণ পিয়াজ-মরিচের কুঁচি রাখা আছে ভিন্নপাত্রে। এখানে বিক্রি হয় হরদম। তবে দরের কোনো ঠিক নেই। যে যা দেয় তাতেই খুশি। টাকা না থাকলে নাই… খাও চলে যাও, আপত্তি নেই বাউল দাদার।

দেশে কোথায় বাড়ি? ফের বোকার মতো প্রশ্ন। শুনিয়ে দিলেন আমার দেশ বাংলাদেশ। তবে যেই দেশ রেখে এসেছি সেই দেশ আর নেই। কি যে সুন্দর আমাদের দেশটা ছিলো।  খবরে যেসব দেখি আর পড়ি তাতে আর মন মানে না। এই দেশে আর ফিরে যেতে চাই না। ভাই আপনারা দেশটারে একটু সাজান। শেখ হাসিনা-খালেদা জিয়াকে বলি ঝগড়া না করে দেশের জন্য কাজ করেন।

এমন একটা দেশের জন্য তো দেশ স্বাধীন করি নাই। খুব আক্ষেপ প্রকাশ করলেন বাউল দাদা। যিনি একজন মুক্তিযোদ্ধা। ৩০ বছর ধরে আছেন নিউইয়র্কে।

জোয়ান তাগড়া বয়সে এসেছেন এখন বয়স হয়েছে। কিন্তু শরীরের গঠন, মুখের ভাজ, চোখের চাহুনিতে ফুটে ওঠে তেজিভাব।

একসময় তন্দুরি শেফ হিসেবে কাজ করেছেন। বললেন, এই নিউইয়র্কে অনেক অর্থ আয় করেছি… আবার খরচও করেছি। জীবনের কোনো পর্যায়ে কারও ওপর নির্ভর করে থাকতে চাই না। তাই এখনও আমার স্বাধীন পেশা, বললেন একজন স্বাধীনতা যোদ্ধা, স্বাধীন চেতা বাউল দাদা। আসল নামটি বলতেই চাইলেন না। বাউল দাদা পরিচিতিই তার ভালো লাগে।

কথার ফাঁকে ফাঁকে ঝাল-মুড়ি-চানাচুর বিক্রি করছিলেন হরদম। গানে গানে তার বিক্রি। তোরা কে খাবি আয়…. ঝাল মুড়ি চানাচুর… বাউল দাদার দোকানে..এ..এ..এ। গানের সুরে দরদ আছে… আছে অভিব্যক্তি।

জানালেন দেশে একসময় বিআইডব্লিটিএ’র নদী খননের কাজ করতেন। বরিশাল এলাকায় কাজ করতেন। বরিশালের কথা উঠতেই শুরু করলেন… দাদা আর যামু না ওই স্কুলে লেখতে… ওই স্কুলের তোতা মিয়া গো….।

চানাচুর বিক্রির বাক্সটিও নিজের বানানো। তিনটি খোপের ওপরে কাচের ঢাকনা। একেকটি একেক দিকে সরিয়ে ঢাকনা খোলা যায়। বললেন, নিজেই বানিয়েছি। কার কাছে যাবো। কে আবার কত টাকা চাইবে। তার চাইতে নিজেই বুদ্ধি করে বানিয়ে নিলাম। খোলা রেখে তো আর খাবার বিক্রি করা যায় না, বললেন স্বাস্থ্য সচেতন বাউল দাদা। হাতেও দেখা গেলো গ্লাভস পড়ে নিয়েছেন। বললেন, অনেক বাচ্চারা খায়, বড়রা খায় তাদের জন্য এসব পরিচ্ছন্নতা অবশ্যই জরুরি। নিউইয়র্কের বিভিন্ন স্থানে মেলা হলে বাংলাদেশি বাউল দাদার ঝাল মুড়ির দোকান চলে যায় সেখানে। দিনে কত বিক্রি হয় সে গোমর ফাঁক করতে মোটেই রাজি হলেন না। তবে জানালেন তার ঝাল-মুড়ির কদর আছে। পথচারী খায়, কেউ বাসায় নিয়ে যায়। এখান থেকে ঝাল-মুড়ি কিনে নিউ জার্সি নিয়ে যায়। এই যে মানুষকে তৃপ্ত করতে পারা তাতেই গর্বিত একজন বাউল দাদা।

শেষ পর্যন্ত অবশ্য জানালেন দেশের সৌন্দর্যম-িত সবুজ চায়ের বাগানে ঘেরা মৌলভীবাজারে তার বাড়ি। কথা শেষ করে যখন ফিরছিলাম তখনও দেশ নিয়ে উদ্বিগ্ন বাউল দাদা হাঁক দিয়ে বললেন, “আপনারা দেশটারে একটু সাজান। দেশটার এই অবস্থা আর দেখতে ভালো লাগে না।”বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV