Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘গিয়াস-তারেক’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক (জেবিবিএ) এর ইফতার মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: April 7, 2023 | 1:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ‘গিয়াস-তারেক’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক (জেবিবিএ)’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ৫ এপ্রিল বুধবার। জ্যাকসন হাইটসের মামা’স রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে জ্যাকসন হাইটসের ব্যবসায়ী ছাড়াও নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ যোগ দেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক হাসান খানের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান, সংগঠনের সহ সাধারণ সম্পাদক এমডি মফিজুর রহমান, সাবেক নির্বাচন কমিশনার জাফর মিতা, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব প্রমুখ।
ইফতারের পূর্ব মুহুর্তে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. রব্বানী। এসময় বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সকলকে ইফতারে আপ্যায়ন করা হয়।
জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ তাঁদের আহবানে ইফতারে মাহফিলে অংশ নেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, ইফতার মাহফিল উপলক্ষে এবার জেবিবিএ’র পক্ষ থেকে জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের সুবিধার্থে তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসরের নামাজের পর পরই ইফতার পৌঁছে দেয়া হয়েছে। ব্যবসায়িক ব্যস্ততার কারণে অনেকে ইফতার পার্টিতে আসতে পারেন না বিধায় এবা এ বিশেষ ব্যবস্থা নেয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ