গত ১২ জুন গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিজ বাসা থেকে গ্রেফতার হওয়ার একদিন পর ৫০ হাজার ডলার বন্ডে জামিনে মুক্ত হন শাহেদুল ইসলাম। এ মামলায় সাবেক ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম বুধবার শুনানির জন্য কুইন্সের ক্রিমিনাল আদালতে হাজিরা দেন। বুধবার কোনো শুনানি হয়নি। বিচারক আগামী ৩ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন। ওইদিন উভয় পক্ষের আইনজীবী মামলাসংক্রান্ত স্ব স্ব প্রমাণপত্র উপস্থাপন করবেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানান, নিউইয়র্কের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম জাতিসংঘে বাংলাদেশ মিশনে বদলি হয়েছেন। এমন রুটিন বদলি হতেই পারে। জামিনে মুক্ত শাহেদুল ইসলামকে কূটনৈতিক সুযোগ-সুবিধা দিতে জাতিসংঘ অপারগতা জানিয়েছে কিনা জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা তার (শাহেদুলের) আবেদনটি জাতিসংঘে পাঠিয়েছি। যেহেতু আদালতে তার মামলা চলছে এবং তার পাসপোর্টটি আদালতের কাছে জমা রয়েছে এজন্য বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী যখন আবেদন করতে হয় তখন অরিজিনাল পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্টসহ জমা দিতে হয়। তিনি বলেন, ‘এটা একদিনের বিষয় নয়, তার পাসপোর্টটি ফেরত পাওয়ার জন্য আমরা এ মাসে আদালতের কাছে পুনরায় আবেদন করবো। এরপর আমরা জাতিসংঘের কাছে তার আবেদন পুনরায় বিবেচনার জন্য পেশ করবো।’
স্থায়ী প্রতিনিধি আরো জানান, ‘তার ইমিউনিটি বা ডিপ্লোম্যাটিক প্রিভিলেজ (কূটনৈতিক সুযোগ-সুবিধা) পাওয়ার বিষয়টি হোস্ট কান্ট্রি হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে। ইমিউনিটি জাতিসংঘ প্রদান করে না, ইমিউনিটি প্রদান করে মার্কিন সরকার। আমরা সে জন্য ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেও স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর) ও যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি।’
এদিকে, জাতিসংঘের সাবেক কর্মকর্তা ও গবেষক হাসান ফেরদৌস বলেন, সরকার শাহেদুল ইসলামের কূটনৈতিক সুরক্ষা চেয়েছে কারণ এটি পেলে তার জেল হবে না এবং তিনি দেশে ফিরে যেতে পারবেন। একই ঘটনায় নিউইয়র্কে ভারতীয় ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবড়াগাড়ে গ্রেফতার হলে তাকেও কূটনৈতিক সুরক্ষা দিতে জাতিসংঘ মিশনে বদলি করা হয়েছিল। পরে তিনি দেশে ফিরে যান। এটি ক্ষমতাবান লোকেদের একটি কৌশল। তিনি বলেন, বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ আদালতেই প্রমাণ হওয়া উচিত। ক্ষমতাবান বলেই তিনি পার পেয়ে যাবেন আর দরিদ্র ও ক্ষমতাহীন বলে গৃহকর্মীটি প্রতারক হিসেবে চিহ্নিত হবেন এটা অন্যায়।’
প্রসঙ্গত, বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলামের ঠাকুরগাঁওয়ের বাড়িতে জন্মগ্রহণকারী ৪৩ বছর বয়সী গৃহকর্মী মোহাম্মদ রুহুল আমিন গত বছরের মে মাসে আত্মগোপনে চলে যান। এরপর একটি স্বেচ্ছাসেবী-মানবাধিকার সংস্থার আশ্রয়ে থেকে গৃহকর্তা শাহেদুলের বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করেন।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, অতীতেও যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে। গৃহকর্মীরা নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রে আসে। কিন্তু তাদের কেউ কেউ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার প্রত্যাশায় কর্মস্থল থেকে পালিয়ে গৃহকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে দীর্ঘমেয়াদে থাকার চেষ্টা চালায়।
নিউইয়র্কে গৃহকর্মী নির্যাতন ও মানবপাচারের দায়ে অভিযুক্ত বাংলাদেশি কূটনীতিক শাহেদুলের কূটনৈতিক দায়মুক্তিতে অগারগতা জাতিসংঘ’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গৃহকর্মী নির্যাতন ও মানবপাচারের দায়ে অভিযুক্ত বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলামকে কূটনৈতিক দায়মুক্তি (ডিপ্লোম্যাটিক ইমিউনিটি) দিতে অগারগতা প্রকাশ করেছে জাতিসংঘ। গত ২০ জুন নিউইয়র্কের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুলকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাউন্সিলর পদে বদলির আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, শাহেদুল ইসলাম যাতে কূটনীতিক দায়মুক্তির সুযোগ-সুবিধা পায় সে জন্য তাকে জাতিসংঘ মিশনে বদলি করা হয়। কিন্তু জাতিসংঘ সরকারের আবেদন নাকচ করে দিয়েছে। জানা গেছে, মার্কিন সরকারও তাকে ‘ডিপ্লোম্যাটিক ইমিউনিটি’ দেয়ার আবেদনে এখনও পর্যন্ত সাড়া দেয়নি। এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কূটনীতিকের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী