Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটির বর্ণিল অভিষেক (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: February 27, 2023 | 9:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটির অভিষেক। গত ২২ ফেব্রুয়ারী বুধবার রাতে কুইন্স প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি সভাপতি আব্দুর রব মিয়া, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল সাদেক, বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল ফরিদুল আকবর, ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ ও সেক্রেটারী শাহ নেওয়াজ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সিনিয়ার সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, আয়োজক সংগঠনের উপদেষ্টা নিউইয়র্ক পুলিশের ল্যাফটেন্ট সৈয়দ এনায়েত আলী, উপদেষ্টা পারভীন সুলতানা রতœা, কুইন্স বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি কাজী তোফায়েল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি।
অভিষিক্তরা হলেন : সভাপতি ওয়াহিদ কাজী এলিন, সিনিয়র সহ সভাপতি শেখ মো. নওশাদ আক্তার, সহ সভাপতি শেখ হাসান আলী ও ইসমত জাহান পলি, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন, সহ সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক হাওলাদার শাহিনুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ শাহিনুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান পপি, কার্যকরী সদস্য মুরারী মোহন দাস, শেখ ফারুকুল ইসলাম, সরদার মুনির হোসেন, বিলকিস ফাতিমা লাভলী, শেখ মোহাম্মদ সবুর এবং মোহাম্মদ ঈদ ই আমিন।
অভিষেক কমিটির আহ্বায়ক শেখ ফারুকুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান পপির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান জেনারেল শফি উদ্দিন আহমেদে ছোট বোন নাজরিন রফিক ও স্বপ্না আকতার, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, ক্যাডেট কলেজ ক্লাব এনএ’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আহসান হাবিব সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গ্রেটার খুলনা প্রবাসীরা সপরিবারে অংশ নিয়ে অনুষ্ঠানটিকে পরিণত করেছিলেন তাদের মিলনমেলায়।
সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএকে এগিয়ে নেয়ার জন্য নব নির্বাচিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
সভাপতি ওয়াহিদ কাজী এলিন ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন শপথ নেয়ার পর তাদের শুভেচ্ছা বক্তব্যে গ্রেটার খুলনাবাসীর স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন। তারা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী সভাপতি মুরারী মোহন দাস এবং সাধারণ সম্পাদক সরদার মুনির হোসেন নতুন কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়ে বৃহত্তর খুলনাবাসীর কল্যাণে তাদের আরো বড় ভূমিকা প্রত্যাশা করেন।
সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে সঙ্গীত পরিবশেন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, ডা. শাহনাজ লিপি, সেলিম ইব্রাহীম, বাপ্পি সোম, মোহাম্মদ আনোয়ারুল হক প্রমুখ। শিল্পীরা একের পর এক সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। অনেকে শিল্পীদের সাথে নেজে-গেয়ে উল্লাস প্রকাশ করেন। গভীর রাত পর্যন্ত চলে তাদের অসাধারণ সব পরিবেশনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ