নিউইয়র্কে গ্রেস ফর অল ফাউন্ডেশনের উদ্যোগে “নারীর ক্ষমতায়ন” শীর্ষক মুক্ত আলোচনা ও সম্মাননা প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম : টিভি ব্যক্তিত্ব, পিস এক্টিভিস্ট দিমা নেফারতিতি এবং লেখক, একটিভিস্ট মুনিয়া মাহমুদ এর যৌথ উদ্যোগে “নারীর ক্ষমতায়ন” শীর্ষক মুক্ত আলোচনা সম্প্রতি অনুষ্ঠিত হয় কুইন্সের ধানসিঁড়ি রেস্তোরাঁয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত নিউজ ব্রডকাস্টারস এলায়েন্স এর প্রেসিডেন্ট মুমতাহিনা হাসনাত রীতু এবং ট্রান্সজেন্ডার রাইটস একটিভিস্ট হোচেমিন ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্কের মূলধারার এক্টিভিস্ট লেখক লিজি রহমান, শ্রী চিন্ময় সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার ও পিস এক্টিভিস্ট চন্ডিকা কাপালিকা, লেখক, সাংবাদিক শেলী জামান খান, সাইক্রিয়াটিস্ট ডা. নাসরিন কাদের, সমাজসেবী শামীমা, তরুণ প্রজন্মের প্রতিনিধি রাইয়ান সামাদ এবং আইজমান সামাদ।
অনুষ্ঠানে “গ্রেস ফর অল” ফাউন্ডেশনের সিইও, পিস এক্টিভিস্ট দিমা নেফারতিতি গ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে তার আম্মা মরহুমা মমতাজ শিরিন এর স্মরণে “মমতাজ শিরিন এওয়ার্ড অব এক্সেলেন্স” তুলে দেন মুমতাহিনা হাসনাত রীতু এবং হোচেমিন ইসলাম এর হাতে।
দিমা নেফারতিতি জানান, তার আম্মার স্মৃতিতে এই সম্মাননা প্রদান মূলত একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ। গ্রেস ফাউন্ডেশন ধারাবাহিকভাবে এই পদক্ষেপ চালিয়ে যেতে আশাবাদী। সমাজে অনুপ্রেরণার আলো ছড়িয়ে দেওয়া, শিক্ষা বিস্তার, সুস্থ সংস্কৃতির চর্চা, অর্থনৈতিক মুক্তি অর্জন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করেছে গ্রেস ফাউন্ডেশন। দিমা বিশ্বাস করেন সমমনা আলোকিত মানুষদের যুগ্ম প্রয়াস অনেক অসম্ভবকেই সম্ভব করতে পারে।
লেখক মুনিয়া মাহমুদ জানান, “নারী কন্যা-জায়া-জননী।নারীর ক্ষমতায়নের সূত্রপাত হয় পরিবার থেকে। একজন নারী তার সংসার এবং পরিবারের মূল চালিকা শক্তি। নারীর শিক্ষা, সাংস্কৃতিক বিকাশ, সিদ্ধান্ত নেবার দক্ষতাই পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রকে মহিমান্বিত করতে পারে।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি ট্রান্সজেন্ডার রাইটস একটিভিস্ট এবং বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নার্স হোচেমিন ইসলাম আমেরিকান সরকারের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশীপ প্রোগ্রামে এসে আমেরিকার বেশ ক’টি স্টেট সফর করে নিউ ইয়র্কে এসেছেন। তিনি “নারীর ক্ষমতায়ন” শীর্ষক মুক্ত আলোচনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রশংসা করেন এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। তারপরে
বাংলাদেশের সমাজে একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে তিনি তার দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেন। হোচেমিন বলেন, “বাংলাদেশের সমাজ এখনো ট্রান্সজেন্ডার কিংবা হিজড়া কমিউনিটিকে শতভাগ বিলং করতে পারেনি। তাই আমাদের আরো অনেক লড়াই বাকী আছে। প্রতিটি আলোকিত মানুষের আন্তরিক সহযোগিতাই আমাদের পথকে মসৃণ করবে।”
অনুষ্ঠানের অপর বিশেষ অতিথি ব্রডকাস্টার, রাজনীতিবিদ মুমতাহিনা হাসনাত রীতু অনুষ্ঠানের আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রবাসের আলোকিত নারীদের এই মুক্ত আলোচনা এবং মিলনমেলা আমাকে মুগ্ধ করেছে। “মিসেস মমতাজ শিরিন সম্মাননা” র প্রতি অপার কৃতজ্ঞতা প্রকাশ করে রীতু বলেন, “নিউ ইয়র্কে এসে এই সম্মাননা পাওয়া মূলত একটি অনুপ্রেরণা। সেইসাথে আমি বিশ্বাস করি, নারীদের যুথবদ্ধ প্রয়াসই নারীদের চলার পথকে আরো সহজ করতে পারে।”
মুক্ত আলোচনার অপর সকল আমন্ত্রিত অতিথিরা তাদের স্ব স্ব অবস্থান এবং প্রেক্ষাপট থেকে নারীর ক্ষমতায়ন, দেশে এবং প্রবাসে; বিষয়ে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। তারা প্রত্যেকেই পরিবার থেকেই নারীর সুশিক্ষিত, স্বশিক্ষিত হয়ে বেড়ে ওঠা, সাংস্কৃতিক বিকাশ, সিদ্ধান্ত নেবার ক্ষমতা অর্থনৈতিক মুক্তি অর্জনের উপরে গুরুত্বআরোপ করেন।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women