নিউইয়র্কে চারজনকে ছুরিকাঘাতে হত্যা,ইউক্রেনিয়ান বংশোদ্ভূত ম্যাক্সিম গেলম্যান গ্রেফতার
ইউএসএনিউজ ডেস্ক: নিউইয়র্ক মহানগরীতে চারজনকে ছুরিকাঘাতে হত্যাসহ টানা ২৮ ঘণ্টার বিভীষিকা সৃষ্টিকারী ইউক্রেনিয়ান বংশোদ্ভূত ম্যাক্সিম গেলম্যানকে পুলিশ গ্রেফতার করেছে। ওই উন্মত্ত ব্যক্তির হাতে তার সৎ বাবা, সাবেক প্রেমিকা ও তার মা এবং এক পথচারী প্রাণ হারিয়েছে। আরও কয়েকজনকে ছুরি দিয়ে আক্রমণ করলেও তারা প্রাণে রক্ষা পেয়েছে। তাকে ধরার জন্য সারারাত পিছু ধাওয়া করে শনিবার সকাল ৯টা থেকে ম্যানহাটন এলাকার এক রেলস্টেশনে ট্রেনের ভেতর থেকে পুলিশ আটক করতে সক্ষম হয়। খবর বিবিসি ও সিএনএন অনলাইনের।ম্যাক্সিম গেলম্যানকে গ্রেফতার করার পর নিউইয়র্কের পুলিশ কমিশনার রেইমন্ড ক্যালি বলেছেন, আটক ব্যক্তি রীতিমতো লোমহর্ষক নারকীয় কাণ্ড কেন ঘটিয়েছে তার কারণ এখনও উদ্ঘাটন করা যায়নি। লোকজনকে ছুরি দিয়ে আঘাত করা ছাড়াও দুটি গাড়িও হাটজ্যাক করেছিল সে। শুক্রবার ভোর ৫টা থেকে ব্রুকলিনে গেলম্যান তার সৎ বাবা আলেকজান্ডার কুজনেতসভকে খুন করার মধ্য দিয়ে তার নারকীয় কাণ্ড শুরু করে। এর ছয় ঘণ্টা পর সাবেক প্রেমিকার বাসভবনে গিয়ে তাকে এবং তার মাকে হত্যা করে। ২৮ ঘণ্টায় একে একে ১১ জনকে ছুরিকাঘাত করে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








