Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: April 1, 2023 | 1:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচিত হলো। গত ১৯ মার্চ রোববার উল্লেখযোগ্য সংখ্যক ছড়াকার ও সুধীজনের উপস্থিতিতে ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক করলেন বীর মুক্তিযোদ্ধা-শিল্পী-ছড়াকার তাজুল ইমাম।
ছড়াটে আয়োজিত মাসিক ঘরোয়া ছড়াড্ডায় এই ছড়াগ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়। এবছরের ২৬ ফেব্রুয়ারি ছড়াটে-র মাসিক ঘরোয়া ছড়াড্ডার সূচনা হয়। এটি ছিলো দ্বিতীয়তম আসর। এবারের ছড়াড্ডাটি অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রয়াত কবি দিলওয়ারের বাসভবনে। সকল রকমের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অবিচলভাবে গঠনমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ছড়াটে-র প্রতিষ্ঠাতা ছড়াকার শাম্ স চৌধুরী রুশোসহ ছড়াটে-র সাথে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন বীর মুক্তিযোদ্ধা-শিল্পী-ছড়াকার তাজুল ইমাম। গুণগতমান বজায় রেখে নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর এমন সুন্দর ছড়াগ্রন্থ প্রকাশ করার জন‍্য সাধুবাদ ও অভিনন্দন জানান।
স্বাধীনতার মাসে অনুষ্ঠিত এই আসরের শুরুতে দেশের জন‍্য জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মান জানানো হয়। বিভিন্ন বিষয়ের উপর ছড়া পাঠ করেন ছড়াকার মৃদুল আহমেদ, আদিত্য শাহীন, মিনহাজ আহমেদ, মানিক রহমান, রিপন শওকত, শাহীন দিলওয়ার, সুমন শামসুদ্দিন ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। সর্বসম্মতিক্রমে পরবর্তী মাসের ছড়াড্ডার তারিখ নির্ধারিত হয় ৩০ এপ্রিল। সবশেষে সমবেতভাবে “ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা” দেশাত্মবোধক গানটি গেয়ে আসরের সমাপ্তি টানা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV