Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জন্মাষ্টমী প্যারেড

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: September 14, 2018 | 6:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ মহোৎসব পালন করেছে। দু’দিনব্যাপি উৎসবের প্রথম দিন পালিত হয় ৩ সেপ্টেম্বর রোববার সংঘের পরিচালনা পরিষদের অন্যতম পরিচালক সুধন্য সেনের জ্যামাইকাস্থ বাসভবনে। কর্মসূচিতে অন্তর্ভূক্ত ছিল ভগবানের পূজা, গীতা পারায়ণ, কীর্তনানন্দ ও প্রসাদ বিতরণ। শ্রী গীতার ১৮টি অধ্যায় থেকে সমস্বরে পাঠ করেন বিমলাচরন রায়, প্রদীপ কুন্ডু, রঞ্জন ভট্টাচার্য, সুরেশ রায়, প্রফুল্ল অধিকারী, রঞ্জিত রায়, ডাঃ প্রভাত দাস, রূপকুমার ভৌমিক, রবীন্দ্র শীল, সম্পা রায়, অজিত চন্দ, মমতা দেবী, শিপ্রা রায়, সুভাষ সাহা, মিটুয়া দাস, সবিতা দাস ও সুশীল সাহা। পর্বটি পরিচালনা করেন সুশীল সাহা। ভজন-কীর্ত্তন পরিবেশন করেন সবিতা দাস, প্রফুল্ল অধিকারী, কৃষ্ণ রঞ্জন সেন, রাম দেবনাথ, সম্পা রায়, মমতা দেবী, অজিত চন্দ, সুশীল সিনহা, অঞ্জলি সরকার প্রমুখ।

দ্বিতীয় দিন ৮ সেপ্টেম্বর শনিবার বিস্তৃত পরিসরে মহোৎসবের আঙ্গিকে জন্মাষ্টমী মহোৎসব পালিত হয় উডসাইডস্থ গীতা (দিব্যধাম) মন্দিরে। উৎসবাদিতে অন্তর্ভূক্ত ছিল কীর্ত্তন ও ভগবানের পূজা, বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে নিবেদিত গীতা পাঠ, শিশু-কিশোরদের অনুষ্ঠান ‘যমুনা পুলিনে’, ভাগবত আলোচনা, গীতিনাট্য, বিশেষ ভজন-কীর্ত্তন, গীতাদান কর্মসূচী, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, জন্মাষ্টমীর প্যারেড/শোভাযাত্রা এবং প্রসাদ বিতরণ।
পূজা অনুষ্ঠানে পৌরহিত্য করেন জগদীশ ব্রহ্মচারী। পূজায় সহায়তা করেন সুধন্য সেন, বিমলাচরন রায়, সুরেশ রায়, জয়শ্রী রায়, শিপ্রা রায় প্রমুখ। সংঘের নিয়মিত ১১৬৬তম গীতা সন্ধ্যায় শ্রীমৎভাগবদগীতার দ্বাদশ অধ্যায় ‘ভক্তিযোগ’ থেকে পাঠ করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী দেবপ্রিয়ানন্দ মহারাজ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডা. প্রভাত দাস। বিশ্বশান্তি ও জগৎ কল্যাণে গীতা পাঠ পর্বটি উৎসর্গীত হয়।
ধর্মীয় আলোচনায় গীতা ও ভাগবতম এর আলোকে মনোজ্ঞ আলোচনা করেন নবদ্বীপ থেকে আগত শ্রীচেতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ নিত্যানন্দ মহাপ্রভুর চতুর্দশ বংশধর শ্রীমৎ নিত্যগোপাল গোস্বামী।
ভজন-কীর্ত্তন পরিবেশন করেন সবিতা দাস, অজিত চন্দ্র, শম্পা রায়, জয়শ্রী রায়, শিপ্রা রায়, রাজ উৎস নাথ প্রমুখ।
যমুনা পুলিনে অনুষ্ঠানে গায়ত্রী মন্ত্র ও বিভিন্ন শাস্ত্রীয় মন্ত্র উচ্চারণ করে ভক্তদের মোহিত করে অনিন্দিতা ভট্টাচার্য, বিপ্রকুন্ডু, অপু চন্দ, সাশ্বত ভদ্র, নিলীমা ভদ্র প্রমুখ। পরিচালনার দায়িত্বে ছিলেন সবিতা দাস।
হৈমন্তি পাল ও অর্জিতা বনিক এর গ্রন্থনা ও নির্দেশনায় পরিবেশিত হয় গীতিনাট্য। অংশগ্রহনে হৈমন্তি পাল, অর্জিতা বনিক, সুধা সরকার, পারমিতা পাল, তৃপর্না বনিক, মৃত্বিকা পাল, রোমিও দাস, সুমি দেবনাথ, স্বর্ণা পাল প্রমুখ।
ডালিয়া চৌধুরীর পরিচালনায় আরো একটি মনোজ্ঞ গীতি নাট্য পরিবেশিত হয়। এতে অংশ নেন পৃতু সাহা, পূজা পাল, অনিন্দিতা ভট্টাচার্য, শুভ্রা বিশ্বাস, শ্রেয়া চক্রবর্তী প্রমুখ।
একক নৃত্যানুষ্ঠান পরিবেশন করে কুহু দাস ও বিদিশা। শিল্পী কৃষ্ণা তিথি বেশ কিছু ভজন কীর্ত্তন পরিবেশন করে ভক্তদের মোহিত করেন।
যথারীতি এবারও শ্রী সুশীল সাহা গীতা দান পর্বে ২১টি গীতা গ্রন্থ দান করেন। দিলীপ নাথ তার কন্যা বন্দনা নাথ এর জন্মদিন উপলক্ষে একটি গীতা দান করেন।
শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পর্বে নেতৃত্ব দেন সবিতা দাস, অনামিকা মজুমদার, জয়শ্রী রায়, শিপ্রা রায়, হেনা আচার্য্য, শান্তি সাহা, ষ্মৃতি হালদার, কল্পনা শীল, শুভারানী খাসকেল, সবু নাথ, পাখি সাহা, বিথিকা কুন্ডু, স্বপ্না মল্লিক, রত্না চন্দ, অজিত চন্দ, সুভাষ সাহা, স্বর্ণলতা দাস, প্রফুল্ল অধিকারী, প্রদীপ কুন্ডু, রাজু বিশ্বাস, উইলি নন্দি, মিলি বসাক, সাবিতৃ সাহা, শ্রাবনী চৌধুরী প্রমুখ। মৃদঙ্গে ছিলেন রাজ উৎস নাথ ও অভিষেক মজুমদার। তবলায় সঙ্গত করেন তীর্থ। আলোকসজ্জা ও শব্দ নিয়ন্ত্রনে ছিলেন অনিক।
এরপর শুরু হয় জন্মাষ্টমীর শোভাযাত্রা/প্যারেড। গীতা মন্দির (দিব্যধাম) থেকে শুরু হয়ে ব্রডওয়ে ধরে জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিট হয়ে ৩৭ এভিনিউর উপর দিয়ে পুনরায় গীতা মন্দিরে (দিব্যধাম) এসে শোভাযাত্রার শুভ সমাপ্তি ঘটে। বিপুল সংখ্যক ভক্ত প্যারেডে অংশগ্রহন করেন। প্রবাসের অনেক ধর্মীয় সংগঠন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ’র আমন্ত্রণে প্যারেডে অংশ নেয়। প্যারেডের আহ্বায়কের দায়িত্ব পালন করেন সুকান্ত দাস টুটুল। সহযোগীতায় ছিলেন তরুন সাহা, অমল কুন্ডু, ইন্দ্রজিত মজুমদার, সুরঞ্জন বনিক প্রমুখ।
ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ ব্যবস্থাপনায় ছিলেন মহেশ্বর প্রভু, প্রনব কুমার রায় রনো, অর্ধেন্দু কিশোর বিশ্বাস, সুভাষ সাহা, প্রদীপ কুন্ডু, সুকান্ত দাস টুটুল, ইন্দ্রজিত মজুমদার, অমল কুন্ডু, প্রফুল্ল অধিকারী, শ্যামল মল্লিক, রঞ্জিত বনিক, রুপম বনিক, সুরঞ্জন বনিক, সুধন্য সেন, সুরেশ রায়, সুশীল সাহা, রুপকুমার ভৌমিক, রবীন্দ্র শীল প্রমুখ।
আপ্যায়ন ব্যবস্থাপনায় ছিলেন বিমলাচরণ রায়, রুপ কুমার ভৌমিক, রঞ্জন ভট্টাচার্য, সুরঞ্জন বনিক, দীলিপ নাথ, সুশীল সাহা, অঞ্জন ভট্টাচার্য, সুধন্য সেন, সুরেশ রায়, রবীন্দ্র শীল, সুধন্য সেন, অনিল চন্দ, রঞ্জিত রায় প্রমুখ।
জন্মাষ্টমী উপলক্ষে এবারও যথারীতি ১৪০ পৃষ্ঠার সংঘের বার্ষিক সংকলন ‘সত্যম্’ প্রকাশিত হয়। রুপকুমার ভৌমিক এর সম্পাদনায় ‘সত্যম্’ ভক্তদের দৃষ্টি কাড়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV