নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের নতুন প্রেস সচিব বিজন লাল দেব
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের নতুন প্রেস সচিব হয়েছেন বিজন লাল দেব। বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) পদে বিজন লাল দেব গত ৬ জানুয়ারী যোগদান করেছেন। তিনি এর পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে কর্মরত ছিলেন। বিজন লাল দেব বিসিএস ১৯৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের একজন সদস্য এবং সরকারের একজন যুগ্ম-সচিব।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন সূত্র জানায়, বিজন লাল দেব তথ্য অফিসার হিসেবে চাকুরীতে যোগদানের পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রায় ১৭ বছর জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে সিনিয়র সম্পাদক এবং তথ্য অধিদপ্তরে সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রেস) পদে চাকুরী করেন।
ছাত্রজীবনে অত্যন্ত মেধার স্বাক্ষর বহনকারী বিজন লাল দেব রসায়ন বিভাগ থেকে এমএসসিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। তিনি বি এসসি (সম্মান) পরীক্ষায়ও প্রথম স্থান পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফরাসী ভাষায় উচ্চতর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। তিনি জার্মান ভাষাও শিখেন।
তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র ম্যানেজমেন্টে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রী লাভ করেন। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ম্যানেজমেন্টে উচ্চতর ডিগ্রীধারী বিজন লাল দেব ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নবম শ্রেণীর ছাত্র অবস্থায় দেশের জন্য অস্ত্র হাতে তুলে নেন।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








