Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনের সভাপতিত্ব করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: March 23, 2023 | 7:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি আজ ২৩ মার্চ নিউইয়র্কে জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনের তৃতীয় সভায় সভাপতিত্ব করেন। বিগত ২২ মার্চ বাংলাদেশ জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার ধারাবাহিকতায় এই সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া, তিনি আজ বাংলাদেশ, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ডেল্টারেসের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘Water for Peace: From Source to Sea’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন। ‘From Source to Sea Approach’ এর ওপর ভিত্তি করে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য টেকসই পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরত্বারোপ করেন।
এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এবং উদ্বোধনী বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি। প্যানেল আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেপালের পানি মন্ত্রী আব্দুল খান; নেদারল্যান্ডসের আন্তর্জাতিক পানি বিষয়ক বিশেষ দূত হেঙ্ক ওভিঙ্ক; পর্তুগালের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল আলেকজান্দ্রা ফেরেইরা ডি কারভালহো, ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশন ফর ইউরোপ এর ট্রান্সবাউন্ডারি কো-অপারেশন সেকশন প্রধান ফ্রান্সেসকা বার্নার্ডিনি ; গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এর সিইও প্যাট্রিক ভারকুইজেন; স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউটের অ্যাকশন প্ল্যাটফর্ম ফর সোর্স-টু-সি ম্যানেজমেন্ট-এর সিনিয়র ম্যানেজার এবং কোঅর্ডিনেটর রুথ ম্যাথিউস এবং ডেল্টারেস ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর টুন সেগেরেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী কূটনীতিক, জাতিসংঘ এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রী নেদারল্যান্ডস সরকারের আমন্ত্রণে “ইন্টারন্যাশনাল প্যানেল অন ডেল্টাস অ্যান্ড কোস্টাল এরিয়াস”-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV