নিউইয়র্কে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : সৎ, চরিত্রবান মানুষের হাতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কমিটি দিতে হবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট মিলনাতনে গত ১লা জানুয়ারী জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যুক্তরাষ্ট্র শাখা বিপুল নেতা কর্মীর উপস্থিতিতে পালন করে। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা আহমেদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী।
আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, জাপার যুব বিষয়ক সম্পাদক শফি আলম, জাপার কোষাধ্যক্ষ জিএম ইলিয়াস, আওয়ামীলীগের সদস্য নাজিম উদ্দিন আহমেদ, সদস্য রফিকুল ইসলাম, সদস্য মনির আহমেদ ও এস্টোরিয়া সোসাইটির সভাপতি আবুল বশর মিলন, বলাকা সোসাইটির সভাপতি আজহারুল হক খোকা, সদস্য আবদুল মোতালেব। আলোচনার শুরুতে বাংলাদেশের শিল্পী মেরুল আহমেদ দেশের জাতীয় সংগীত পরিবেশন করেন এবং ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
বক্তারা বলেন, আজ জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান নাই কিন্তু নেতার আদর্শ নিয়ে আমরা আগামী বৎসর পার্টির কাজ করে যাব। তিনি গ্রাম বাংলার গরীব শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে এই দিনে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। জাতীয় পার্টির সৎ চরিত্রবান মানুষের হাতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা কমিটি দিতে হবে।
যারা নিজের নাম সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে পত্রিকায় প্রচারণা করেন তাদের পার্টি থেকে বহিস্কার করার জন্য চেয়ারম্যান ও মহা-সচিব এর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান বক্তারা। জাতীয় পার্টির প্রধানপৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ পার্টির সকলে মিলেমিশে কাজ করার যে আহ্বান জানান জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা নেত্রীকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন, আগামী দিনে রংপুর হবে এরশাদের ঘাটি। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। রংপুর সিটি করর্পোশেনে জাতীয় পার্টির নির্বাচিত মেয়র মোস্তফিজুর রহমান মোস্তফাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
