নিউইয়র্কে জিয়ার শাহাদৎ বার্ষিকী উদযাপন কমিটি: আহবায়ক রাফেল, সদস্য সচিব বাবু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী’ উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের সম্মিলিত কর্মসূচির জন্যে গঠিত কমিটির আহবায়ক হয়েছেন রাফেল তালুকদার, সদস্য-সচিব সারোয়ার খান বাবু এবং প্রধান সমন্বয়কারি হয়েছেন আশরাফ উদ্দিন ঠাকুর। ৫ মে সন্ধ্যায় এ আয়োজনের সাথে সম্পৃক্ত শীর্ষ নেতবৃন্দের এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, রাফেল তালুকদার, একেএম রফিকুল ইসলাম ডালিম প্রমুখ।
সভায় জানানো হয়, প্রবাসে জিয়াউর রহমানের নীতি ও আদর্শে উজ্জীবত সকলকে আমন্ত্রণ জানানো হবে শাহাদৎ বার্ষিকী সমাবেশে। এমনকি যারা বাংলাদেশী জাতীয়তাবাদির লক্ষ্য ও আদর্শ নিয়ে গবেষণা করেছেন তারাও থাকবেন অতিথি হিসেবে। উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল এসময় জানান, ৩০ মে’র কর্মসূচির মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রে বিএনপি পরিবারের মধ্যেকার অনৈক্য ঘুচে যাবে। সকলে ঐক্যবদ্ধভাবে সংকল্প নেব বিএনপির রাজনীতির পরিপূরক কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে বিস্তৃত করতে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








