নিউইয়র্কে জিয়া নাগরিক ফোরাম যুক্তরাষ্ট্র’র বর্ণাঢ্য অভিষেক (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/831921981071619
https://www.facebook.com/USANewsNY/videos/3986144854772075
https://www.facebook.com/USANewsNY/videos/508115290385033
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জিয়া নাগরিক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার অভিষেক ও সংবর্ধনা। গত ৫ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সংগীত শিল্পী ও বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ।

সংগঠনের সভাপতি এটিএম হেলালুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জয়ের পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, বিএনপি নেতা সালেহ আহমেদ মানিক, বিএম বাদশা, সুলতানা খানম, হুমায়ূন, ডা. জাহিদুল আমিন, ডা. মো. জিয়াউল হক, মোহাম্মদ কাসেম, মাহবুবুর রহমান, নুরুন নবী, সাদমান আহমেদ, মো. শাহজাহান, সালাউদ্দিন সরকার, মোস্তাফিজুর রহমান, মো. মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অভিষিক্ত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ছাড়াও বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








