Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবিএ’র আমন্ত্রণে ব্রুসন বিল্ডিংয়ের ক্ষতিগ্রস্তদের পাশে দু’মন্ত্রী মায়া ও কামরুল

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: May 2, 2014 | 3:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জ্যাকসন হাইটসে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্রুসন বিল্ডিং পরিদর্শন করেন সুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এবং খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। জেবিবিএ’র আমন্ত্রণে গত সোমবার বিল্ডিং পরিদর্শনে আসা দু’মন্ত্রী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের বিভিণœ সমস্যা ও দুর্দশার কথা তুলে ধরেন। মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম তাদের সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান। এ সময় দু’মন্ত্রী মেঘনা গ্রোসারী, প্রিয়জন ও কবীর বেকারীর মালিকের সাথে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন। জেবিবিএ-র নেতৃবৃন্দও জ্যাকসন হাইটসে বাঙালী ব্যবসায়ীদের সমস্যার কথা তুলে ধরেন। পরে মন্ত্রীদ্বয় জ্যাকসন হাইটসের বিভিন্ন ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) এর সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, সাবেক সভাপতি সাঈদ রহমান মান্নান, উপদেষ্টা জন এন উদ্দিন, মাকসুদুর রহমান ও মাহবুবুর রহমান, সহসভাপতি আজিজুল হক মুন্না, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান টুকু, প্রচার সম্পাদক আতিকুল ইসলাম জাকির, সাংস্কৃতিক সম্পাদক হাসান জিলানী, কার্যকরী সদস্য এম এ মতিন প্রমুখ।
এসময় মন্ত্রীর সাথে ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, সদস্য শাহানারা রহমান প্রমুখ।

জ্যাকসন হাইটসে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশী ব্যবসায়ীদের সহযোগিতার লক্ষে জেবিবিএ’র মতবিনিময় সোমবার

জ্যাকসন হাইটসে ব্রুসন বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশী ব্যবসায়ীদের সহযোগিতার লক্ষে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন -জেবিবিএ’র উদ্যোগে আগামী সোমবার সন্ধ্যে ৬টায় পালকি পার্টি সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সিনেটর, কংগ্রেসম্যান, কাউন্সিলম্যান, বরো প্রেসিডেন্ট, স্মল বিজনেস সার্ভিসেসের কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে জেবিবিএ’র সভাপতি জাকারিয়া মাসুদ জিকো এবং সাধারণ সম্পাদক তারেক হাসাস খান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশী ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের অন্যতম বাণিজ্যিক ভবন ব্রুসন বিল্ডিংয়ে গত ২১ এপ্রিল সোমবার বিকালে ভয়াবহ অগ্নিকা-ে প্রায় ২০টি বাংলাদেশী প্রতিষ্ঠান ভস্মীভূত হয় ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV