নিউইয়র্কে জেবিবিএ’র নির্বাচনী ফলাফল নিয়ে দায়ের করা মামলা খারিজ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন-জেবিবিএ এক সংবাদ সম্মেলনে গত নির্বাচনের পর তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা আদালত খারিজ করে দিয়েছেন বলে জানিয়েছে। ৯ আগস্ট মঙ্গলবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জেবিবি নেতারা জানান, গত নির্বাচনে গিয়াস আহমেদ এবং তারেক হাসান খানের নেতৃত্বের প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে। এতে ইর্ষান্বিত হয়ে মাহবুবুর রহমান টুকু ও মনির হোসেন গং নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে কুইন্স সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত মাহবুবুর রহমান টুকুদের আনা অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি খারিজ করে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ বার ভূইয়া, সহ সভাপতি মোল্লা এম এ মাসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেবিবিএ নেতা আসিফ বারী টুটুল, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, কার্যকরী সদস্য ডা. বর্ণালী হাসান এমডি সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজ্ঞ বিচারক মামলার প্রস্তাবিত নির্দেশনা প্রস্তুত করে আদালতে জমা দেয়ার মৌখিক নির্দেশ প্রদান করেন এবং বিজ্ঞ আইনজীবী জাফর এ সিদ্দিকী তাঁর মক্কেলের পক্ষে এমন নির্দেশনা (proposed order) প্রস্তুত করে আদালতে জমা দিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল