নিউইয়র্কে জ্যাকসন হাইটসে হাজীদের সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে জ্যাকসন হাইটসে প্রবাসী হাজীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ব্রঙ্কসের আলম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আলহাজ্ব জাহাঙ্গীর আলম এবছর মেঘনা ও আরাফা হজ্বদলের মাধ্যমে হজ্ব পালনকারী হাজীগণের সম্মানার্থে আফগান রেষ্টুরেন্টে এউপলক্ষে নৈশভোজের আয়োজন করেন। হাজীদের এ মিলনমেলায় তাদের বন্ধু-বান্ধব-আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এ, আর, মেঘনা ট্র্যাভেলসের প্রধান আলহাজ আবদুর রাশিদ, মৌলানা আজির উদ্দিন, মৌলানা আবদুল মুকিত, মৌলানা শরিফুল ইসলাম, আলহাজ কেরামত আলী প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ বখতিয়ার রহমান খোকন, আলহাজ সফিক মিয়া, আলহাজ সাইফুল আলম, আলহাজ জামান, আলহাজ মুশাহিদ হুসেন, শাহ জাবের উদ্দিন আহমেদ, আলহাজ আব্দুল বাছিত কুনু, আলহাজ এম এ হাসান, আলহাজ খলিলুর রহমান, আলহাজ মো: এহছানুল হকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সবশেষে মুসলিম উম্মসহ বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মৌলানা আ: মুকিত।
বক্তারা হাজীদের সম্মানে ব্যতিক্রমী এ অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক আলহাজ্ব জাহাঙ্গীর আলমকে বিশেষ ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ