নিউইয়র্কে টাইম স্কয়ারে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/275080887484637
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বিশ্ববিখ্যাত টাইম স্কয়ারে বর্ণিল আয়োজনে ২৬ মার্চ উদযাপিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ দিবসটি গভীর ভালোবাসায় দিবসটি উদযাপন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারী নূরুল ইসলাম মিলনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের প্রধান সমন্বকারী সাইদুর রহমান লিংকন, অনুষ্ঠান উদযাপন উপ কমিটির আহ্বায়ক আব্দুল হাসিম হাসনু, প্রধান সমন্বকারী কাওছারুজ্জামান কয়েস, সদস্য সচিব মাকসুদা আহমেদ, সমন্বকারী মইজুর রহমান জুয়েল, কমিউনিটি এক্টিভিস্ট ডা. শাহানারা আলী, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম মনি, ফেরদৌসী বেগম বিউটি, হৃদয়ে বাংলাদেশ’র উপদেষ্টা মামুন রহমান, সাধারণ সম্পাদক পল্লব সরকার, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, সাংস্কৃতিক সম্পাদক শারমিন রহমান তানিয়া, দপ্তর সম্পদক মার্গারেট মল্লিক প্রমুখ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। টাইম স্কয়ারে রং-বেরংয়ের ফেস্টুন নিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিদেশীরাও যোগ দেন এ আয়োজনে।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বহু কাঙ্খিত স্বাধীনতা। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








