নিউইয়র্কে ট্রাভেল ব্যবসায়ীদের নতুন সংগঠন ‘আটাব’ : দোষী এজেন্সীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ মেজবান রেষ্টুরেন্টে গত ১১ জুলাই মঙ্গলবার ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের উন্নয়নের লক্ষ্যে, সম্মানিত গ্রাহক এবং ব্যবসায়ীদের স্বার্থে ৬ মাস মেয়াদী মোহাম্মদ এম রহমান, স্বত্বাধিকারী মেঘনা ট্রাভেল্সকে আহ্বায়ক এবং মোহাম্মদ সেলিম (হারুনকে) স্বত্বাধিকারী কর্ণফুলী ট্রাভেল্স-সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত মত বিনিময় সভা পরিচালনা করেন মোহাম্মদ সেলিম (হারুন)।
মত বিনিময় সভায় বক্তরা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বক্তব্যের মধ্যে বক্তরা গঠনতন্ত্রের নিয়ম নীতিমালা মেনে সব ব্যবসায়ীদেরকে ব্যবসা পরিচালনা অনুরোধ করেন এবং প্রত্যেক গ্রাহক যাতে সর্বোচ্চ সেবা, এবং সহযোগিতা পায় সেদিকে গুরুত্ব দেওয়া হয়, কোন প্রকার অনৈতিক, অনিয়ম যাতে না হয় সাংগঠনিকভাবে তদারকির বিষয়েও উল্লেখ করা হয়। গ্রাহক যদি কোন বিষয় নিয়ে এজেন্সীর বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে সাথে সাথে সাংগঠনিক ভাবে খতিয়ে দেখে দোষী এজেন্সীর বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে। এই সংগঠনের মূল লক্ষ্যই থাকবে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করা। ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল এর প্রতারণার কারণে কমিউনিটিতে বাংলাদেশী ট্রাভেল ব্যবসায়ী যে সুনাম ক্ষুন্ন হয়েছে সেটা পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাবে এবং আগামীতে এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, পূর্বে ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীদের নাটাব নামে যে সংগঠনটি ছিল ঐ সংগঠনের কোন কার্যকারিতা ছিল না এবং ঐ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল এর স্বত্বাধিকারী নাজমুল হুদা। এই সব বিষয় বিবেচনা করে সংখ্যাগরিষ্ট সদস্যদের সম্মতিক্রমে আরেকটি নতুন কমিটি ‘আটাব’ নামে গঠন করা হয়, এবং প্রত্যেক ট্রাভেল ব্যবসায়ীকে আটাব এর অন্তর্ভূক্ত হওয়ার অনুরোধ করা যাচ্ছে। প্রত্যেক ব্যবসায়ী ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আটাব এর লগো ব্যবহার করার জন্য সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২৫ জন ট্রাভেল ব্যবসায়ীর উপস্থিতিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়:
আহ্বায়ক- মোঃ এম রহমান ফরিদ (মেঘনা ট্রাভেল), মেম্বার সেক্রেটারী- মোহাম্মদ সেলিম (হারুন)-কর্ণফুলী ট্রাভেল্স, যুগ্ম আহ্বায়ক- মোহাম্মদ কে রহমান-রহমানির ট্রাভেল্স, জয়েন্ট মেম্বার সেক্রেটারী- মোঃ বেলায়েত হোসেন- ডিজিটাল ওয়ান ট্রাভেল্স। এছাড়া কার্যকরি সদস্য যথাক্রমে মোঃ কামরুজ্জামান বাচ্চু-জননী ট্রাভেল্স, মোঃ মাসুদ মোর্শেদ- স্কাই ল্যান্ড ট্রাভেল্স, মোঃ আবুল কালাম আজাদ-মা ট্রাভেল্স, মোহাম্মদ নাসির উদ্দিন- নাসির ট্রাভেল্স, মোঃ আব্দুল খালেক-সাফুয়ান ট্রাভেল্স, মোতাহের, মোঃ বাবুল- জে বি ট্রাভেল্স।
মত বিনিয়ম সভায় বক্তব্য রাখেন- কামরুজ্জামান বাচ্চু, মোহাম্মদ এম রহমান, মোহাম্মদ কে রহমান, মোহাম্মদ বেলাল হোসাইন, মাহমুদ আঃ চৌধুরী, নজরুল ইসলাম, সৈয়দ শামসুল হক, আবুল কালাম আজাদ, মোহাম্মদ খালেক, মনির, নাসির হায়দার, আব্দুল লতিফ, মোহাম্মদ এ রউফ, মাসুদ মোর্শেদ, বাবুল উদ্দিন, মোতাহার হোসাইন ও সাকিব হায়দার।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ