Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ডা. ফেরদৌস খন্দকারের পিতার ইন্তেকালঃ জামাইকা মসজিদে জানাজা, বাংলাদেশে দাফন

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: January 23, 2023 | 11:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান ডা. ফেরদৌস খন্দকারের পিতা মরহুম আবুল কাশেম ফয়েজ খন্দকার (৮৫) গত ২০ জানুয়ারি শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …রাজেউন)। মরহুম আবুল কাশেম ফয়েজ খন্দকারের নামাজে জানাজা ২১ জানুয়ারি শনিবার জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

জানাজা পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবু জাফর বেগ। এর আগে ডা. ফেরদৌস খন্দকার বলেন, বাবার হাত ধরে ১৯৯১ সালে আমরা আমেরিকায় এসেছিলাম। এই মসজিদেই আমার বাবার সাথে নামাজ পড়তে আসতাম। বাবার কাছে কারও কোন পাওনা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। বাবার হয়ে তা আমি পরিশোধ করবো। দীর্ঘদিন মরণব্যধি ক্যানসারে ভোগার পর পিতা ফয়েজ খন্দকার শুক্রবার ২০ জানুয়ারি বিকেলে আল্লাহ’র ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ নিশ্চয়ই তাকে বেহেস্তে নসীব করবেন।


আবুল কাশেম ফয়েজ খন্দকারের মরদেহ এমিরেটেসের ফ্লাইটে শনিবারই বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের দেবিদ্বার উপজেলার বাকশার গ্রামে মায়ের কবরের পাশে সোমবার তাকে সমাহিত করা হয়। মরহমের বডি’র সাথে ডা ফেরদৌস খন্দকার বাংলাদেশে গেছেন।
ডা. ফেরদৌস খন্দকারের পিতা ফয়েজ আহমেদ খন্দকার নিউইয়র্কে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে কাজ করতেন।
উল্লেখ্য, ফয়েজ আহমেদ সাংবাদিক কাজি মন্টুর ছেলে সাইয়িদ কাজির শ্বশুর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ