নিউইয়র্কে তিন দিনব্যাপী বাংলাদেশ সম্মেলন
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসে বাঙালি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি লালন ও বিকাশের প্রত্যয়ে নিউইয়র্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ সম্মেলন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলোজিনা পার্টি হলে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম। সাংবাদিক সাদিয়া খন্দকারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী কন্ঠযোদ্ধা ফকির আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ডীন সিরাজুল ইসলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, সম্মেলনের আহ্বায়ক আলমগীর খান আলম, কন্ঠশিল্পী রিজিয়া পারভিন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহনেওয়াজ, জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলু, বাংলাদেশ সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবীব, বিলাল চৌধুরী।
বাংলাদেশ কনভেনশন নর্থ আমেরিকার ব্যানারে অনুষ্ঠিতএ সম্মেলনে শো’টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, এটি ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। ফোবানা বা অন্য কোনো অনুষ্ঠানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এ কনভেনশনের স্লোগান হচ্ছে, ‘প্রবাসে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয়।’ ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে ঈদের দিনেই সম্মেলনের উদ্বোধন করা হলো। আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ কনভেনশন নর্থ আমেরিকার ব্যানারে অনুষ্ঠিতএ সম্মেলনে শো’টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, এটি ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। ফোবানা বা অন্য কোনো অনুষ্ঠানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এ কনভেনশনের স্লোগান হচ্ছে, ‘প্রবাসে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয়।’ ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে ঈদের দিনেই সম্মেলনের উদ্বোধন করা হলো। আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে বিশিষ্ট রাজনীতিবিদ ও ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম বলেন, আমাদের ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু দেশের বাইরে আমরা সবাই বাংলাদেশি। তিনি বলেন, উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তরা কে কোন দলের সেটা হিসাব কেউ হিসাব করছে না। এখানে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা প্রবাসীরা সবাই ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। এটাই আমাদের সংস্কৃতি। আমাদের মধ্যে সবসময় ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সম্মেলন প্রবাসে বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করবে। এর ফলে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশকে জানার আগ্রহ বাড়বে। উদ্বোধনী আলোচনার পরই ‘হৃদয়ে একাত্তর’ শীর্ষক সেমিনার হয় সেক্টর কমান্ডার্স ফোরাম, যুক্তরাষ্ট্র শাখার সহযোগিতায়। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সঞ্চালনা করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার। আলোচনা করেন প্রখ্যাত কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কন্ঠযোদ্ধা ফকির আলমগীর, কন্ঠযোদ্ধা শহীদ হাসান, ফোরামের সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারী এবং মুক্তিযোদ্ধা এম এ আওয়াল। সকলেই রোহিঙ্গা ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ এবং বাংলাদেশকে থামিয়ে দিতে এটি নতুন কোন ষড়যন্ত্র কিনা-সে ব্যাপারে প্রবাসীদের সজাগ থাকার আহবান জানানো হয়।

পবিত্র ঈদ থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে গরু ও খাসি কোরবানি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। মেলা ও সম্মেলনের সব অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে রবিবার পর্যন্ত সম্মেলনে মেলা, সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য জলসাসহ নানান অনুষ্ঠান। প্রবেশ মূল্যহীন এই কনভেনশনের বিভিন্ন পর্বে সঙ্গীত পরিবেশন করবেন কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর এবং শহীদ হাসান, প্রখ্যাত কন্ঠশিল্পী রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী, মুক্তা সারওয়ার, বিউটি দাস, শাহ মাহবুব, সাইরা রেজা, শাহরিন সুলতানা, জাকারিয়া মহিউদ্দিন, মীরা সিনহা প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ