Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ধর্মীয় আমেজে নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: June 14, 2016 | 2:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের নান সেক রেস্টুরেন্টে গত সোমবার অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল।
সংগঠনের সভাপতি আলহাজ্ব কেরামত আলীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ইমরান আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির নির্বাচন কমিশনার এডভোকেট কায়্যূম চৌধুরী, মোবাশ্বির হুসেন চৌধুরী ও ফজলুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আবদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ: বাছির খান, সহ-সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ গোলাম রাহিম শ্যামল, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আবদুস সহীদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের বিদায়ী সভাপতি মো: শামীম মিয়া, নব নির্বাচিত সভাপতি সাহেদ আহমসদ, নব নির্বাচিত সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব ও নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এম ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট মো. আবদুল মুহিত, ইঞ্জিনিয়ার আবদুল হাকিম, মো. চান মিয়া, মো. শাহাব উদ্দিন, দুদু মিয়া, ফয়ছল আহমদ, খছরু আহমদ, আফজল আলী, মাফজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাইট ক্লাবে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান হয়। বক্তারা বলেন, যারা ইসলামের নামে মানুষ হত্যা করে। তারা ইসলামের দুষমন। তারা মুসলিম হতে পারে না। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। ইসলাম ধর্মে বলা আছে, কেউ যদি অন্যায়ভাবে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ‘র সভাপতি আলহাজ্ব কেরামত আলী, সহ-সভাপতি আ: হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ইমরান আলী, সাংগঠনিক সম্পাদক আ: বাছির খান, প্রচার সম্পাদক কবির হুসাইন, সমাজকল্যাণ সম্পাদক ইমাম হুসাইন, ক্রীড়া সম্পাদক মাহিদ খান, দপ্তর সম্পাদক শাহ জি আর শ্যামল ও মহিলা সম্পাদিকা জয়নাব আখতার, কার্যকরী সদস্য মামুন আলী, এম হুসেন সাজু, বেলাল ইসলাম আফজল, শামীম আহমদ, মোহাম্মদ আলী প্রমুখ।
ইফতার মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন হাফিজ আবুল ফয়েজ। শেষে সংগঠনের সভাপতি আলহাজ্ব কেরামত আলী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV