Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: May 4, 2021 | 1:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এর ইফতার মাহফিল। গত ২ মে রোববার রিগো পার্কের জয়া পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাপা’র সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট এ কে এম আলম প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের বাক্য উচ্চারণ করেন কমিউনিটি লিয়াজোঁ ডিটেকটিভ মাসুদ রহমান। দোয়া পরিচালনা করেন বাপার সদস্য পুলিশ অফিসার হাজী রেজাউর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা উইং) মো. শামীম হোসেন, অনুষ্ঠানের একমাত্র পৃষ্ঠপোষক কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বাপার প্রথম ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী, ইভেন্ট কো অর্ডিনেটর পুলিশ অফিসার সরদার আল মামুন প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন বাপার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক ম্যানেজার মহিউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অফিসার রাসেক মালিক, সহ-কোষাধ্যক্ষ অফিসার মেহেদী মামুন, মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি, সার্জেন্ট অ্যাট আর্মস অফিসার মাহবুবুর জুয়েল, করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী, ট্রাস্টি ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ আলী চৌধুরী, পাপিয়া শারমিন প্রমুখ।

অনুষ্ঠানে বাপার সাবেক প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক, সাবেক সেক্রেটারি সার্জেন্ট হুমায়ূন কবির, কারেকশন অফিসার পলাশ, পুলিশ অফিসার মাকিজ, ডিটেকটিভ হাসনাত সহ বাপার শতাধিক সদস্য ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট এ কে এম আলম প্রিন্স ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তারা ‘বাপা’কে আরো শাক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী বলেন, নিউইয়র্ক পুলিশ বাহিনীর কর্মকর্তাদের সাথে কমিউনিটির নিবিড় সম্পর্ক বহজাতিক এই সিটির শান্তি-শৃঙ্খলা সুরক্ষা সহজ হয়। বাপা সে লক্ষ্যেই কমিউনিটির সর্বস্তরের মানুষ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে আসছে। করোনা মহামারি কালেও নিজেদের জীবন বাজি রেখে পুলিশ বাহিনী অসহায় মানুষের সেবায় নিয়োজিত।
এশিয়ানদের ওপর বিদ্বেষমূলক হামলা সহ বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেয়া হয় অনুষ্ঠানে। বলা হয়, পুলিশ অফিসাররা অপতৎপরতায় লিপ্তদের দমনে মাঠে রয়েছেন। তবুও সকলকে চোখ-কান খোলা রাখার পাশাপাশি যে কোন ধরনের অপতৎপরতা দেখামাত্র পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
শুভেচ্ছা বক্তব্যে এটর্নী মঈন চৌধুরী বলেন, সকল শুভকাজের সাথে থাকতে চাই। বাপার এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করতে পেরে নিজেকে ধন্য মনে করি।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV