নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে বগুড়া সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল ও কবরস্থানের জায়গা ক্রয়ের ফান্ডরেজিং (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যথাযোগ্য ধর্মীয় উৎসব আয়োজনে বগুড়া সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল এবং কবরস্থানের জায়গা ক্রয়ের জন্য ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় গত ২৫ মার্চ সংগঠনটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়াবাসী ছাড়াও বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ কমিউনিটি নেতৃবৃন্দ এতে অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বগুড়া সোসাইটি ইউএসএ’র সভাপতি মহব্বত আলী আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, কেন্দ্রীয় যুব দলের আন্তর্জাতিক সম্পাদক আবু সাঈদ আহমেদ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাকসুদ আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট রুহুল আমিন সরকার, আতোয়ারুল আলম, আবু কামাল পাশা, মনিরুল ইসলাম মনির, সংগঠনের কোষাধ্যক্ষ এমডি রহমান মুকুট, ইভেন্ট কমিটির আহ্বায়ক তালুকদার সাামিম সবুজ, সদস্য সচিব নাফিউস সাদিকপ্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং ইফতারের পূর্বে মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক দোয়া মাহফিল পরিচালনা করেন।
বক্তারা বলেন, এধরনের আয়োজন প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষ্টি-কালচার ও ধর্মীয় ঐতিহ্য ধারনে উদ্দিপ্ত হবে।
অনুষ্ঠানে বগুড়া সোসাইটি ইউএসএ’র সভাপতি মহব্বত আলী আকন্দ এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোসাইটির নের্তৃবৃন্দকে আয়োজন সফল করার জন্য ধন্যবাদ জানান। তারা বগুড়া সোসাইটি ইউএসএ’র কবরস্থানের জায়গা ক্রয়ের জন্য ফান্ডে অর্থ প্রদানকারীদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল