Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: April 12, 2023 | 3:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে গত ১০ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের ইফতার মাহফিল। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি শেখ জামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী টিপু ও কোষাধ্যক্ষ গোলাম মোহিতের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাইদ আশরাফুর রহমান, মূলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার ও আব্দুস শহীদ, মামুন’স টেউটোরিয়ালের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শেখ আল মামুন, সংগঠনের উপদেষ্টা মোবাশ্বির হোসেন চৌধুরী, এডভোকেট কাইয়্যুম চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, হাসান আলী, মজলু হুসাইন, জকি চৌধুরী, ইব্রাহিম খলিল বারভূইয়া রিজু, নুরে আলম জিকু, হোসেন আহমেদ মজুমদার, এ ইসলাম মামুন, সাংবাদিক শামীম আহমেদ, এমবি তুষার, হবিগঞ্জ সদর সমিতির সাধারণ সম্পাদক আমির আলী, কাজী রবিউজদামান, আব্দুর রহমান, শাহীন কামালী, নুরুল ইসলাম, কবি আবু তাহের চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি সাব্বির হোসেন, মোঃ বশীর মিয়া, শফিকুল ইসলাম, সদর উদ্দিন, হুমায়ুন কবির সোহেল, নজরুল ইসলাম, মোঃ নাসির মিয়া, জামাল আহমেদ, স্বপন মাস্টার, লায়েক আহমেদ, মাসুম আলী প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আজমান আলী, মামুন আলী, আক্তার হোসেন নানু। ইফতার ও দোয়া মাহফিলে মোহাম্মদ আলী মিটু, মাহবুবুর রহমান চৌধুরী, রোকন হাকিম, সাইফুল ইসলাম,গোলাম হোসেন, আবুল হাছনাত সাজুসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী যোগদান করেন।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী টিপু। দোয়া পরিচালনা করেন সোসাইটির উপদেষ্টা এডভোকেট কাইয়ুম চৌধুরী। মুসলিম উম্মা সহ দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
সংগঠনের সভাপতি শেখ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ