Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন এর বর্ণাঢ্য অভিষেক ও মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: October 17, 2012 | 7:26 PM

ইউএসএনিউজ অনলাইন , নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এক সময়ের বটমলেস বাস্কেট ’বাংলাদেশ’ এখন মডেল অব ইকোনমিক ডেভেলপমেন্ট। দুনিয়ায় পিস কিপিংয়েও আমরা সবার ওপরে। বিশ্বব্যাপি শান্তি উন্নয়নে বাংলাদেশ অনবদ্য ভূমিকা রেখে চলেছে। নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন ইনক এর বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ড. মোমেন বলেন, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের কন্ঠস্বর হিসেবে বাংলাদেশ উন্নত বিশ্বের নজর কেড়েছে বিশেষভাবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি কামাল আহমেদ, সহসভাপতি আতাউর রহমান সেলিম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ বশারত আলী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি সোলাইমান ভূইয়া, এটর্ণী মঈন চৌধুরী, সিরাজ উদ্দিন সোহাগ,  বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ রহমান মান্নান ও ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন ইনক এর সভাপতি মিজান খান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পদক কাউসার আহমেদ।

বক্তারা বলেন, সংগঠনটি বিভিনè মত ও পথের মানুষকে একই ছাতার নীচে এনে জড় করে সাম্প্রদায়িক সম্প্রীতি, সুখী এবং সমৃদ্ধশালী সমাজব্যবস্থা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। কমিউনিটির উন্নয়নের পাশাপাশি আমেরিকায় বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও কৃষ্টিকেও সুপরিচিত করবে সংগঠনটি। অনুষ্ঠানে অতিথিরা স্থাণীয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়া নর্থ ব্রঙ্কস ফুটবল দলের হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা মনমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা গভীর রাত পর্যন্ত প্রাণ ভরে উপভোগ করেন জাকজমকপূর্ণ সংগীতানুষ্ঠান।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV