নিউইয়র্কে নিখোঁজ বাংলাদেশী নার্সকে নিয়ে রহস্য : অনুসন্ধান করছে পুলিশ
নিউইয়র্কে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এক বাংলাদেশী গৃহবধু। তার নাম মাহফুজা রহমান (৩০)। তিনি ব্রোঙ্কস এলাকায় বেলেভু হসপিটাল সেন্টারের একজন নার্স। তার স্বামী মোহাম্মদ চৌধুরী বলছেন, মাহফুজা দেশে তার অসুস্থ বাবা-মাকে দেখতে বাংলাদেশে এসেছেন। কিন্তু মাহফুজার পিতামাতা পুলিশকে জানিয়ে দিয়েছেন, মাহফুজার সঙ্গে তাদের কথা হয় নি ডিসেম্বরের পর থেকে। তাহলে কোথায় গেলেন মাহফুজা? পুলিশ মনে করছে তাদের কাছে মোহাম্মদ চৌধুরী তার স্ত্রীর বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। এ নিয়ে নিউইয়র্ক পুলিশ অনুসন্ধান করছে। মাহফুজার সহকর্মীরা বলছেন, গত ৮ই ডিসেম্বরের পর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। কোন ফোনকলেও পাওয়া যাচ্ছে না তাকে। তার স্বামী মোহাম্মদ চৌধুরী (৩৮) ১৪ই ডিসেম্বর বলেছেন, মাহফুজা বাংলাদেশে চলে এসেছেন। এদিনই মোহাম্মদ চৌধুরী তার ৯ বছর বয়সী মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। পুলিশ ধারণা করছে, তিনি মিথ্যা তথ্য দিয়েছেন তাদেরকে। পুলিশের কাছে মোহাম্মদ বলেছেন, বাংলাদেশে তার শ্বশুর-শাশুড়ি অসুস্থ। তাই তাদের দেখাশোনা করতে মাহফুজা বাংলাদেশে এসেছে। অন্যদিকে মাহফুজার পিতামাতা বলেছেন, ডিসেম্বরের পর থেকে মেয়ের সঙ্গে তাদের কোন কথাই হয় নি। এর ভিত্তিতেই মঙ্গলবার পুলিশ বলেছে, মোহাম্মদ যে দাবি করেছে তা মিথ্য। ওদিকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সন্দেহভাজন বা বন্দি বিনিময়ের চুক্তি যাচাই করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। পুলিশে বলেছে, তারা মোহাম্মদ চৌধুরীর সঙ্গে কথা বলতে তাদের কর্মকর্তাদের পাঠাতে পারে বাংলাদেশে। তার সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছে পুলিশ। কিন্তু তিনি ফোন ধরেন না বলে দাবি পুলিশের। মানবজমিন
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ